শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘সীমান্ত দিয়ে ভারতে যেতে চাওয়ার বিষয়টি সাজানো নাটক’

নবীন নিউজ, ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ০৩:৪৯ পি.এম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত দিয়ে ভারতে যেতে চাওয়ার বিষয়টি সাজানো নাটক।

তিনি বলেন, যে সরকার পতিত হয়েছে তাদের হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছে বলে প্রচার হলো। তারা এক সঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে পরিষ্কার জানা গেছে যে, এটা সাজানো নাটক।

বুধবার (১৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, যারা সীমান্ত দিয়ে চলে যাওয়ার জন্য জড়ো হয়েছিল তারা সবাই খালি, তাদের সঙ্গে স্ত্রী-কন্যা-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক এবং ওই পাড়ে একটি ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। যেই ধোঁয়া তোলা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সাজানো।

মির্জা ফখরুল বলেন, আমাদের দল থেকে এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মীরা ছুটে বেড়িয়েছেন। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে, আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরাও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ইতিমধ্যেই আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, মানুষকে যেন ব্যবহার করতে না পারে।

সনাতন ধর্মের মানুষদের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা গুজবে কান দেবেন না, ভুল তথ্য ছড়াবেন না, প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন। বর্তমান সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন।

এই মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মোহাম্মদ আবুনুর, জেলা বিএনপির ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন