সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে?

নবীন নিউজ, ডেস্ক ১৩ আগষ্ট ২০২৪ ১০:৪১ এ.এম

সংগৃহীত ছবি

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার বিকেলে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানান।

এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান আরও বলেন, সংখ্যালঘুদের একটা ইস্যু ছিল। আমি সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখলাম, সারা বাংলাদেশে ৩০টা মাইনোরিটি রিলেটেড সহিংসতার ঘটনার মধ্যে জেলায় ঘটেছে ২০টা। এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাঙচুর। এগুলোর মধ্যে অধিকাংশই আবার পলিটিক্যাল র‌্যাভেল (রাজনৈতিক প্রতিহিংসা)। এ কারণে এগুলো হয়েছে। তবে আশা করি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। আমি আশা করব রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আমি নিশ্চিত তারা বুঝবে জনগণ এখন কী চায়। যদি জনগণ অরক্ষিত থাকে, যদি দেশে অশান্তি বিরাজ করে; আমি নিশ্চিত তারা এগুলো করবে না।

তারা (রাজনৈতিক দল) যদি আমাদের সাহায্য করে এবং আপনারাও আমাদের সাহায্য করেন, তাহলে আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

এদিকে আইএসপিআর জানায়, গতকাল যশোর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান। পরিদর্শনকালে আহত সেনা সদস্যদেরও দেখে এসেছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্য পদবির সেনা সদস্যদের দেখতে যশোর সিএমএইচে যান। এরপর তিনি খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন