দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (৩ মার্চ) তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসসহ চারজনের হাজিরার তারিখ ধার্য আছে আজ রোববার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তাদের জামিনের মেয়াদ শেষ হচ্ছে এদিন। এ কারণে জামিন স্থায়ী করার আবেদন করা হবে এবার। রোবাবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে এবং দুপুরের দিকে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন চাইবেন ড. ইউনূস।
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গত ৩০ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। যা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে উপস্থাপন করা হবে আগামীকাল। অভিযোগপত্রে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির সঙ্গে তদন্তে পাওয়া নতুন আরও একজনের নাম যুক্ত করা হয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এসএম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।
এ ব্যাপারে ঢাকার আদালতে দুদকের প্রসিকিউশন কার্যালয়ের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী পরিদর্শক আক্কাস আলী জানান, ড. ইউনুসসহ ১৩ জনকে মামলায় পলাতক দেখানো হয়েছে। এর মধ্যে গ্রামীণ টেলিকমের পরিচালক পারভিন মাহমুদ জামিনে আছেন।
তিনি আরও বলেন, রোবাবার এই মামলার ধার্য তারিখ রয়েছে। উক্ত তারিখে অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ দেবেন আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সংক্রান্ত আদেশও দেয়া হবে।
এছাড়া শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল মামলায় একইদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে ড. ইউনূসসহ চারজনকে।
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর