মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা মেডিকেলে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যসহ আরও ২১ মরদেহ

নবীন নিউজ ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ১০:২৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনের মরদেহ এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর মধ্যে চারজন পুলিশ সদস্য, একজন র‌্যাব সদস্য এবং একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

গত তিন দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে গত রোববার ১১ জনের, গতকাল ৩৭ জনের এবং আজ আনা হয় ২১ জনের মরদেহ।

মঙ্গলবার যেসব মরদেহ এসেছে, তার মধ্যে একটি উত্তরা থেকে আনা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলামের (৪৪)। তাকে পিটিয়ে হত্যা করা হয়। উত্তরা থেকে সুলতান (৩০) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনের গুলিবিদ্ধ মরদেহ আনা হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বয়স আনুমানিক ৪০, ৩২, ৩৮ বছর।

এদিকে বিজিবি সদস্য আবদুল আলিম শেখের (৪৬) মরদেহ আজ আনা হয় গাজীপুর থেকে। পুলিশ সদস্য মনির হোসেনের (৪৫) মরদেহ আনা হয় পোস্তগোলা এলাকা থেকে। তাকে পিটিয়ে হত্যা করা হয়। সংসদ ভবন এলাকা থেকে আনা হয় পুলিশ সদস্য মাহফুজুর রহমানের (২৪) মরদেহ।

যাত্রাবাড়ী এলাকা থেকে আনা হয় র‌্যাব সদস্য আনোয়ার হোসেন (৫৭) ও পুলিশ সদস্য সঞ্জয় কুমার দাসের (৩১) মরদেহ। আনোয়ারকে গুলি করে এবং সঞ্জয়কে পিটিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া যাত্রাবাড়ী থেকে রাসেল মাহমুদ (২১) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ আনা হয়, যাদের বয়স আনুমানিক ৩০ ও ৪০ বছর। অজ্ঞাতপরিচয় এই দুই ব্যক্তির মরদেহ আনা হয় যাত্রাবাড়ী থানার পশ্চিম পাশের রাস্তা থেকে।

মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানার আশপাশে দুপুর পৌনে ১২টার দিকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে দুজনের মরদেহের ওপর পুলিশের পোশাক দেখা গেছে। আরেকটি মরদেহের হাতে পরানো রয়েছে হাতকড়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় অনেকেই হতাহত হন। পরে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা থানার ভেতর ঢুকে পুলিশ সদস্যদের মারধর করে। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন।

এ ছাড়া বাড্ডা থেকে আবদুল জব্বার (৩০) ও আশরাফুল (১৭), ডেমরা থেকে রোমান (১৭), বংশাল থেকে সাইফুদ্দিন (৬০), মিরপুর থেকে মো. রুবেল (১৮) ও অজ্ঞাতপরিচয় (৩০) এবং হাতিরঝিল থেকে শাহরিয়ার আলম রাব্বী (৩২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এদিকে মঙ্গলবার রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণের মরদেহ আসে। তার মরদেহ আনা হয় বংশাল থেকে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন