নবীন নিউজ, ডেস্ক ০৬ আগষ্ট ২০২৪ ০১:৩৭ পি.এম
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সংসদে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এর জেরে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সব দলের নেতাদের অবহিত করেন জয়শঙ্কর।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, অনেক বছর ধরে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার জন্য বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বিভেদ সীমিত করার জন্য কেন্দ্রের কৌশল নিয়েও আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
জয়শঙ্কর সাংসদদের বলেন, ‘এটি একটি বিরাজমান পরিস্থিতি। সরকার সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
তিনি জানান, তারা শেখ হাসিনার ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে জানতে তাকে সময় দিতে চান। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, ভারত সরকার ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে। এছাড়া বাংলাদেশে ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যোগাযোগ রাখছে।
জয়শঙ্কর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সহিংসতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। মোদি হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশে ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন