নবীন নিউজ ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ১১:৩৩ এ.এম
সংগৃহীত ছবি
‘বহুরূপী’ সিনেমার অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখার্জির যে ফার্স্ট লুক প্রকাশ হয়েছে, এ ছবি ঘিরে তৈরি হয়েছে চমক।
প্রকাশ হওয়া ছবি পোস্টারে দেখা গেছে শুকিয়ে যাওয়া মুখ-চোখ নিয়ে, গলায় জুতোর মালা পরে তাকিয়ে আছেন অভিনেতা শিবপ্রসাদ। তিনি এই সিনেমার একজন পরিচালকও।
সোশাল মিডিয়ায় এই ছবি প্রকাশের পর অনেকেই বলছেন, ‘বহুরূপী’তে নায়ক আবীর চাটার্জি নয়, হয়তো মূল আকর্ষণ নিয়ে আসছেন শিবপ্রসাদ।
জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ১০ কেজি ওজন ঝরিয়েছেন শিবপ্রসাদ, বড় করেছেন চুল। রোগা হওয়ার জন্য মাসখানেক মুড়ি খেয়েই ছিলেন তিনি।
এ প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, “পুরো রূপটান নেওয়ার পর নিজেকে নিজেই চিনতে পারছিলাম না! পুরো কৃতিত্ব রূপটানশিল্পী পাপিয়া চন্দের। তার মাথা থেকেই এই বিশেষ লুকের ভাবনা আসে। মেকআপ নেওয়ার পর সেটের অনেকেই আমাকে চিনতে পারেননি। পাশ দিয়ে হেঁটে গেছি, কিন্তু তারা আমাকে চিনতে না পেরে অন্যের কাছে গিয়ে আমার খোঁজ করেছে! এই লুক পছন্দ করেছেন পরিচালক নন্দিতা রায়ও।”
গল্পের আভাস দিয়ে শিবপ্রসাদ বলেন, “সিনেমার প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সিনেমা। ভীষণভাবে সত্যনির্ভর ঘটনা। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন।”
‘বহুরূপী’তে নিজের অভিনয় নিয়ে শিবপ্রসাদ বলেন, ”অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব পরিচালক নন্দিতা রায়ের কাছে। উনি আমাকে আবার সুযোগ দিয়েছেন, একই বছরে পর পর দুবার সুযোগ দিয়েছেন, দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। এটা আমার জন্য একটা বড় পাওয়া। অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পুজোতে মুক্তি পাবে। এটাও আরেকটা বড় পাওয়া।”
এ সিনেমায় শুটিংয়ে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎ কোমরে গুরুতর চোট পেয়েছিলেন শিবপ্রসাদ। এ সিনেমাতে পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায়। আবীরের নায়িকা ঋতাভরী চক্রবর্তী, সঙ্গে কৌশানী মুখোপাধ্যায়ও আছেন।
সবকিছু ঠিক থাকলে‘বহুরূপী’ মুক্তি পাবে এবারের দুর্গাপূজায়।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’