নবীন নিউজ ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ০৯:৩৯ এ.এম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ও শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা জঙ্গি। দেশব্যাপী তাদের চলানো তাণ্ডব সম্পূর্ণভাবে একটি জঙ্গি কর্মকাণ্ড। তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে আমাদের ওপর তাদের থাবা বসিয়েছে।
সোমবার গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো রাজনৈতিক কিছু না। এগুলো সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।
কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করে তিনি বলেন, কোটা কোনো ইস্যু না। এদের উদ্দেশ্য একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও মানুষের জীবনমান উন্নত করে তা ধ্বংস করা। অর্থাৎ, গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলাই এদের উদ্দেশ্য।
শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে, সম্মানের চোখে দেখে। আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে আমরা দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে সক্ষম হয়েছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, দিন-রাত পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে বিএনপি-জামায়াত ও শিবির-ছাত্রদলের জঙ্গিরা তা ধূলিস্যাৎ করেছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। তারা একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে। এসব ধ্বংসযজ্ঞের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে?
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা চালানোর জন্য তারা বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পেয়েছে? কে তাদের টাকা দিলো?
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন