নবীন নিউজ ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ১১:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
মিরপুরের সড়কগুলোতে মিলছে না তেমন কোনো গণপরিবহন। পরিবহন নেতাদের নির্দেশ দিয়েও বের করা যাচ্ছে না বাস।
সড়কে গাড়ি কম দেখে শ্রমিক ইউনিয়ন ও পরিবহন দলীয় নেতাকে ধমক দেন যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখল। পরে সড়কে গাড়ি বাড়ানোর তোড়জোড় শুরু হয়। ফোনে ডাকাডাকি শুরু হয় ড্রাইভারদের।
বৃহস্পতিবার (১৮ জুলাই) মিরপুর ১ গোল চত্বরে দেখা গেছে এমন চিত্র।
মিরপুর-১ নম্বরে সকাল থেকে কম গাড়ি চলাচল করতে দেখা গেছে। মানুষের উপস্থিতিও কম ছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে দেখা গেছে যাত্রীর সংখ্যা। তবে যাত্রী তুলনায় গাড়ির সংখ্যা বাড়তে দেখা যায়নি।
এদিকে মিরপুর-১ নম্বর গোল চত্বরের খলিল ভবন মার্কেটের সামনে অবস্থান নিতে দেখা গেছে আওয়ামী-যুবলীগের নেতাকর্মীদের। মার্কেটের সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো ব্যবস্থা থাকলেও তা বাজানো হচ্ছিল না।
এ সময় সংসদ সদস্য মইনুল হোসেন খান সড়কে গাড়ি চলাচল কম দেখে ক্ষুব্ধ হন। নেতাকর্মীদের কাছে তিনি সড়কে গাড়ি কম থাকার কারণ জানতে চান। তখন সেখানে উপস্থিত থাকা মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন জানান, ভোরে ড্রাইভাররা এসে গাড়ি নিয়ে চলে গেছে। এ জন্য এখন গাড়ি কম মনে হচ্ছে। কেউ কেউ ফিরে গেছে। এখনই গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে।
পরে যুবলীগ সভাপতি ও মিরপুর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন লিটুর প্রতিও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এ সংসদ সদস্য।
যুবলীগের সভাপতি মিরপুর-১ থেকে চলে যাওয়ার পর শ্রমিক ইউনিয়ন নেতা অন্যান্যদের বলেন, ‘যে যাই বলে বলুক, চুপ করে থাক। ’
কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এ কর্মসূচির কারণে মিরপুরের সড়কে গাড়ির সংখ্যা কম দেখা গেছে। মানুষের উপস্থিতিও কম ছিল। এ এলাকায় কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।
মিরপুর-১০ নম্বর গোলচত্তর এলাকায় মার্কেটের কিছু দোকান খুললেও অধিকাংশ দোকান বন্ধ। ফুটপাতেট হকাররা কোনো দোকান খোলেননি। কিছু কিছু দোকানের মালিক-কর্মচারী দোকানে এলেও দোকান না খুলে সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে কিছু দোকানপাট খুলতে দেখা গেছে।
মিরপুর এলাকা থেকে গুলিস্থান, মতিঝিল, নিউমার্কেট, সায়েদাবাদে যাতায়াত করা অধিকাংশ গাড়ি ছাড়তে দেখা যায়নি। মিরপুর-১০ এর গোল চত্বর থেকে ২ নম্বর মোড় পর্যন্ত পার্ক করে রাখা হয়েছে অনেক বাস।
এদিকে মিরপুরের সব গার্মেন্টস-কারখানা যথারীতি সকাল ৮টায় খুলেছে।
মিরপুর এলাকায় কোথাও কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি।
মিরপুরে-১ এ অবস্থান নেওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, স্কুলকলেজ বন্ধ আছে। ছাত্ররা পরে বের হতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেওয়ার কথা বললেও মিরপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের তেমন দেখা যায়নি। তবে কোথাও কোথাও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন