মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্রদের পেটাল ছাত্রলীগ, প্রাধ্যক্ষ বললেন— রক্ত গরম

নবীন নিউজ, ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ০৮:৪০ এ.এম

সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের মারধর করেছে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত বিজয় একাত্তর হলের প্রবেশদ্বারে এই ঘটনা ঘটে।

হল শাখা ছাত্রলীগের হাতে আহত এক শিক্ষার্থী বলেন, ‘আমি টিএসসি থেকে হলে আসছিলাম। তারপর ছাত্রলীগ আমাকে হল গেটে আটকায় এবং আমার মোবাইল চেক করে। তারপর তারা আমার মেসেঞ্জারে গিয়ে আর্কাইভ সেকশন চেক করে। সেখানে আমাদের ডিপার্টমেন্টের একটি ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ গ্রুপ দেখতে পেয়ে আমাকে মারধর করতে থাকে। আমাকে পেছন থেকে বাঁশ ও লাঠি দিয়ে মারতে শুরু করে।’

এই ঘটনা নিয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির এর সাথে কথা ভুক্তভোগী শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিক কথা বললে তিনি বলেন, ‘আসলে ছাত্রদের এ বয়সে রক্ত গরম থাকে, তাই হয়ত তারা একাজ করেছে। আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করছি।’

এছাড়াও বিজয় একাত্তর হলের মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। সেখানে দেখা যায় কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মিলে একজনকে মারধর করছেন।  

জানা যায়, যে সকল শিক্ষার্থী সন্ধ্যার পরে হলে ঢুকেছে তাদের ফোন পরীক্ষা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় বা সন্দেহ হয় ওই শিক্ষার্থী আন্দোলনে গিয়েছিল, তাহলে তাকে মারধর করা হয়। 

শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় মারধর করা হচ্ছে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানালে ১১টা ৪০ এর দিকে উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, প্রো-উপাচার্য অধ্যাপক ড. শীতেশ চন্দ্র বাছার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ বেশ কয়েকজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী বিজয় একাত্তর হলে আসেন।

এ সময় তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটি দেখানো হয়। ভিডিওটি বিজয় একাত্তর হলের হলেও সেখানে উপস্থিত থাকা বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি অস্বীকার করেন। তখন উপাচার্য হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সতর্ক থাকার কথা বলেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন