নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৯:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন ৩০তম বিসিএসে দেশ সেরা হওয়া জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল। তিনি তার ভেরিফায়েড আরেকটি পেজে শনিবার (১৩ জুলাই) রাত ৯টায় দেয়া একটি পোস্টে পেজটি হারানোর কথা জানান।
২ লাখ ২২ হাজার ফলোয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টটিতে তিনি লেখেন, ‘আমার ভেরিফায়েড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।’
এর আগে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে নিজের অবস্থান জানিয়ে শুক্রবার (১২ জুলাই) ‘রিমুভ’ হওয়া পেজটিতে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব আপনার কোনো লজ্জা-শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে।...’
এই পোস্টের পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। সোশ্যাল মিডিয়ায় তাকে বয়কটের ডাকও দেন কেউ কেউ। আলোচিত সেই পোস্টের নিচে তিনি নিজেই পরবর্তীতে কমেন্টে লিখেছেন, ‘মাত্র ১২ হাজারের মতো ফলোয়ার কমলো! আমি মন থেকেই চাই, সংখ্যাটা ১ লাখ ছাড়াক। আনফলো করতে থাকুন অনুগ্রহ করে। আগাছা কমুক। আই লাভ ইউ।’
পরে তীব্র সমালোচনার মুখে পোস্টটির কমেন্টবক্সে লেখার সুযোগ বন্ধ করে দেন তিনি। কিন্তু পেজটি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন