নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১১:৩১ এ.এম
ফাইল ছবি।
টেলিভিশন এবং সিনেমার পরিচিত মুখ মেহের আফরোজ শাওন। নতুন কুঁড়ি দিয়ে বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু করেন তিনি। এরপর একের পর এক কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। গুণী নির্মাতা হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক সময় ভালোবেসে ঘর বাঁধেন হুমায়ূন আহমেদ এবং শাওন। বিয়ের পর সংসার ও সন্তান সামলে অভিনয় চালিয়ে গিয়েছিলেন শাওন। তবে ২০১২ সালে হুমায়ূন আহমেদের প্রয়াণের পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। মাঝে মাঝে গানে পাওয়া গেলেও অভিনয়ে আড়ালেই থেকেছেন। ১৭ বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। অভিনয় করছেন ফাখরুল আরেফীন খানের ‘নীল জোছনা’য়।
নীল জোছনা সিনেমায় অভিনয়ের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে শাওন জানান, দীর্ঘ ১৭ বছর পর সিনেমায় অভিনয় করছেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার শুটিং করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
নতুন সিনেমা নিয়ে শাওন বলেন, প্যারাসাইকোলজি বিষয় নিয়ে নির্মিত হচ্ছে নীল জোছনা। এতে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হওয়া। দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না।
সিনেমায় ১৭ বছর পর ফিরলেও ১৩ বছর পর অভিনয় করছেন শাওন। তিনি ২০১১ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ। আজ (৫ জুলাই) ঢাকায় নীল জোছনা সিনেমায় নিজের অংশের শুটিংয়ে অংশ নেবেন শাওন। সিনেমাটি তৈরি হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। শাওনসহ এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এস এম নাঈম প্রমুখ। আরও আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম।
নীল জোছনা নির্মাতা ফাখরুল আরেফীনের চতুর্থ সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ ও ‘জেকে ১৯৭১’। নতুন সিনেমা নিয়ে ফাখরুল আরেফীন খান বলেন, নীল জোছনা সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ছয় বছর আগে। আমার জানামতে, প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ার পর সিদ্ধান্ত নিই সিনেমা বানানোর।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’