বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

দুই বাংলার ৭ নায়িকার ঈদ

নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ১২:২৩ পি.এম

সংগৃহিত ছবি

ঈদের বাকি আর মাত্র দুই দিন। ঈদ যতই কাছকাছি আসছে, ঈদের ছবি নিয়ে আলোচনা যেন ততই বাড়ছে। গান, টিজার, ট্রেলারে জমজমাট সামাজিক যোগাযোগমাধ্যম। ছবিপ্রেমীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এবার ঈদের ছবি নিয়ে ব্যাপক আগ্রহ।

 এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ করা যাচ্ছে ‘তুফান’ ঘিরে। এই ছবির নায়িকা ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের আগ্রহও ‘তুফান’ ঘিরেই। এ দিকে গতকাল মঙ্গলবার জানা গেছে, মুক্তির তালিকায় যোগ হয়েছে ‘আগন্তুক’ নামের আরেকটি ছবি, যে ছবির নায়িকা পূজা চেরী। মুক্তি তালীকায় থাকা ছয় ছবিতে বাংলাদেশ ও ভারত মিলিয়ে এবার ঈদে জমবে লড়াই সাত নায়িকার।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে মুক্তির জন্য নিবন্ধিত ছবির সংখ্যা এখন পর্যন্ত ছয়টি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এর বাইরে আরও যেসব ছবি মুক্তি পাচ্ছে, সেগুলো হচ্ছে রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’, সুমন ধরের ‘আগন্তুক’, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। এসব ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরী, ববি, বুবলী, নিশাত সালওয়া ও কৌশানী মুখার্জিকে। দুই দেশের সাত নায়িকার ঈদ লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতেন, তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদের কয়েক দিন।  

দেড় যুগ ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন নাবিলা। উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া নাবিলা টেলিভিশন নাটকেও অভিনয় করেন। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর আরও দুটি ছবিতে অভিনয়ে দেখা গেছে, যার একটি মুক্তি পেয়েছে।

এ বছর ‘তুফান’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের খবর ছড়িয়ে গেলে নাবিলাকে নিয়ে আলোচনা অনেকটাই বেড়ে যায়। একই সময়ে জানা যায়, ‘তুফান’ ছবির প্রধান নায়িকা মিমি চক্রবর্তীর খবরও। ভারতীয় মিমি চক্রবর্তীও এবার প্রথম শাকিবের সাথে ছবিতে অভিনয় করছেন। দুই দেশের দুই নায়িকা প্রথমবার ঈদের মতো বড় উৎসবের দেখা দিচ্ছেন। ‘তুফান’ ছবি ঘিরে আলোচনা তুঙ্গে যেমন আছে, তেমনি দুই নায়িকা মিমি আর নাবিলাও সবচেয়ে বেশি চর্চিত নাম। এরই মধ্যে টিজার ও গানে শাকিবের সঙ্গে মিমিকে দেখা গেলেও এখন পর্যন্ত নাবিলার চরিত্রটি সম্পর্কে কোনো ধারণা দেননি পরিচালক রায়হান রাফী।  ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিটর হিসেবে আছে এসভিএফ।

২০২২ সালে ‘পাপ’ ছবি দিয়ে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চিত্রনায়িকা ববিকে। এবার ঈদেও আসছেন ‘ময়ূরাক্ষী’ নিয়ে। এই সিনেমায় তাঁকে নয়নতারা চরিত্রে দেখা যাবে। তাঁর মতে, এই সিনেমায় তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তেমন আগে করেননি। ববির ভাষ্যে, ‘ডাবিংয়ের সময় দেখে মনে হয়েছে, আমি ওই চরিত্রটাই হতে পেরেছি, নিজেকে চিনিনি।’ সাত নায়িকার লড়াইয়ে জিতবে কে, এমন প্রশ্নে ববি বললেন, ‘অবশ্যই আমাদের দেশের নায়িকারা এগিয়ে থাকবেন। আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করি, তারপর চেষ্টা করি নিজেদের সেরাটা দিতে। দর্শকেরাও আমাদের সঙ্গে থাকবেন, এমনটাই প্রত্যাশা করছি।’

‘ময়ূরাক্ষী’ ছবির পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘এই একটি ফুল প্যাকেজ সিনেমা। গত বছর সেন্সর ছাড়পত্র পেয়েছি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমাদের মনে হয়েছে, ঈদের মতো উৎসবে মুক্তি পাওয়ার মতো সিনেমা এটি।’

শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। পরে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি মূলত প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে। রাশিদ পলাশের ভাষ্য, ‘ময়ূরাক্ষী’ একটি প্রেমের সিনেমা। প্রতারণার গল্পও থাকবে। তাই সিনেমার ট্যাগ লাইন দেওয়া হয়েছে বেইমান পাখির গল্প।’

৮ বছরের অভিনয়জীবন শবনম বুবলীর। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিষেক। এর মধ্যে বেশির ভাগ ঈদে তাঁর দুটি করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবারও সেই সম্ভাবনা ছিল। কিন্তু ‘জংলী’ ছবির প্রযোজক মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এলে বুবলীকে একটি ছবি দিয়ে ঈদে থাকতে হচ্ছে। মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটির নাম ‘রিভেঞ্জ’। ২০২১ সালে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। এই ছবিতে বুবলী অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে। পরিচালকের ভাষ্যমতে, এই ছবিতে বুবলীকে যেভাবে দেখা গেছে, এমনটা এর আগে কোনো ছবিতে দেখা যায়নি। বুবলীও জানিয়েছিলেন, ‘রিভেঞ্জ’ গল্পটা শুনে তাঁর ভালো লেগেছিল। তাই ছবিটিতে অভিনয়ের জন্য তিনি রাজি হয়েছেন।

মুক্তির তালিকায় থাকা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবি দুটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তবে পরিচালক জানালেন, প্রথম ছবিটির মুক্তির ব্যাপারে তিনি নিশ্চিত নন, প্রযোজনা প্রতিষ্ঠান এই ব্যাপারে ভালো বলতে পারবে। ডার্ক ওয়ার্ল্ড মুক্তি পাবে, তাই সেটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই পরিচালকের প্রথম ছবিতে অভিনয় করেছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিশাত সালওয়া, পরের ছবিতে ভারতের কৌশানী মুখার্জি। সালওয়াও ছবিটির মুক্তির ব্যাপারে কিছু জানেন না।

‘নুরজাহান’ ছবি দিয়ে বড় পর্দায় নায়িকা হন পূজা চেরী। এরপর ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে অভিনয় তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয়ের পর তাঁকে ঘিরে আলোচনা বাড়ে। এই নায়িকার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘লিপস্টিক’। ছবিতে সব কিছুকে ছাপিয়ে অভিনয় দিয়ে আলোচনায় আসেন পূজা। এবার ঈদে তিনি আসছেন ‘আগুন্তুক’ নামের একটি ছবি দিয়ে। এই ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা।

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’