নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ১২:৩২ পি.এম
বিয়ের পর প্রবাসী যুবকের সঙ্গে সুমা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়স্ক স্বামীকে ছেড়ে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠা ওই প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার বাধার স্বপ্ন বুনছিলেন সুমা। কিন্তু তার আগেই সুমাকে গলাটিপে হত্যা করে তার স্বামী।
সেই দৃশ্য আবার ভিডিও কল করে সুমার প্রেমিককে দেখান তিনি। পরে সুমার মরদেহ একটি স্যুটকেটে ভরে নদীতে ফেলে দেন তার স্বামী।
২০১৯ সালে লন্ডন প্রবাসী আমিনান রহমানের সঙ্গে ইসলামি রীতি অনুযায়ী টেলিফোনে বিয়ে হয় সুমার। স্বামী বয়সে প্রায় দ্বিগুণ বয়সী হলেও সংসার করে যাচ্ছিলেন তিনি। কিন্তু একপর্যায়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী যুবক শাহিন মিয়ার সঙ্গে সুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের খেসারত বুঝাতেই সুমাকে গলাটিপে মেরেই ফেলেন আমিনান। এ ঘটনার ১০ দিন পর একটি স্যুটকেটের ভেতর সুমার লাশ পাওয়া যায়।
সুমার মরদেহ ২০২৩ সালের ৮ মে লি নদীতে পাওয়া যায়। তার আগে ৩০ এপ্রিল টাওয়ার হ্যামলেটের অর্চার্ড প্লেস ঠিকানা থেকে নিখোঁজ হন সুমা। ২৪ বছর বয়সী বাংলাদেশি এই গৃহবধূ নিখোঁজ হওয়ার আগের রাতে শাহিনকে ফোন করেন আমিনান। আদালতের নথিতে জানা যায়, ২৯ এপ্রিল শাহিনকে ভিডিও কল করেন সুমার স্বামী। তারপর ভিডিও কলেই সুমার গলা চেপে ধরেন আমিনান।
সরকারি কৌঁসুলিরা আদালতকে জানান, প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা ছিল সুমার। ২৯ এপ্রিল রাতে আমিনানের প্রতিবেশীরা শিশুর চিৎকার এবং জোরে শব্দ শুনতে পায়। ওই সময় শাহিনকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন আমিনান। সেই ভিডিও কল আংশিক রেকর্ড করেন শাহিন। তবে সেই ভিডিওতে কোনও শব্দ শোনা যাচ্ছিল না।
ভিডিওতে দেখা যায়, খাটের ওপর থাকা সুমার চেহারা ঢাকা রয়েছে। এ সময় সুমার পাশেই তার এক সন্তানকেও দেখা যায়। আদালতকে সরকারি কৌঁসুলি বলেন, বিবাদী যখন শাহিনকে জানান তিনি সুমা এবং তাকে হত্যা করবেন। সুমা তখন উঠে চলে যেতে চাইছিল কিন্তু আমিনান তার ঘাড় চেপে ধরে। চিৎকার করার পর সুমা কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
তখন ভিডিও কল থমকে যায়। ২৮ সেকেন্ড পর শাহিনকে আবার ভিডিও কল করে আমিনান। তখন স্ত্রীর দিকে ক্যামেরা তাক করে আমিনান বলেন, আমি সুমাকে হত্যা করেছি। এ সময় সুমার মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের এক সন্তানকে সঙ্গে নিয়ে একটি বড় কালো স্যুটকেস নিয়ে যাচ্ছে আমিনান। সেই স্যুটকেট লি নদীতে ফেলে দেওয়ার ফুটেজও আদালতে দেখানো হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন