বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিএনএমের পূর্ণাঙ্গ চেয়ারম্যান আবু জাফর, নতুন মহাসচিব আব্দুর রহমান

নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ১১:২১ এ.এম

সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন মহাসচিব হয়েছেন অধ্যাপক ড. আবদুর রহমান।

১৩ জুন ব্যক্তিগত কারণে ড. মো. শাহজাহান মহাসচিবের পর থেকে পদত্যাগ করলে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই দায়িত্ব দেয়া হয়।

এছাড়া বিএনএমের সংক্ষিপ্ত কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী শাহ মোহাম্মদ আবু জাফর ভারপ্রাপ্ত থেকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছেন।

গতকাল শনিবার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনএমের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে আব্দুর রহমান দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন। এছাড়া দলের বর্তমান স্থায়ী কমিটির সদস্যও তিনি। শাহ মোহাম্মদ আবু জাফর ও আব্দুর রহমান দুজনই সাবেক সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনএম। সারা দেশে দলের অঙ্গসংগঠনের মধ্যে দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সংগঠিত করতে চায় দলটি।

দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় নোঙর প্রতীকে ৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফরসহ বিএনএমের কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।

সংবাদ সম্মেলনে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, দীর্ঘদিন ধরে বিএনএমের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ড. মো. শাহজাহান। এখন ব্যক্তিগত কারণে তিনি দলকে সময় দিতে পারছেন না। গত ১৩ জুন দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। গণতান্ত্রিকভাবে এখন থেকে সাবেক সংসদ সদস্য ড. আবদুর রহমান মহাসচিবের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নতুন দল হিসেবে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি। তবে আমরা চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এখন দলকে সুসংগঠিত করতে জোর দিয়েছি। বিএনএমের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমরা যেতে চাই। তথ্যপ্রযুক্তি ও অ্যাপস ব্যবহার করে আমরা এই দলকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি।

তিনি জানান, আগামীতে জলবায়ুসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সম্মেলন করব। ভিশন-২০৩৫কে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রত্যাশা, এই সময়ে দলকে সুসংগঠিত করে এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যেতে পারব।

বিএনএমের নতুন এই চেয়ারম্যান বলেন, বিরোধী দলহীন সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। যার কারণে আমরা মনে করেছি, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করব। যে দলে কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ সবাই আসবে এবং সম্মিলিতভাবে আমরা এ দেশের জনগণের দাবি ও অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।

এসময় দলের নতুন মহাসচিব ড. আবদুর রহমান দায়িত্ব গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি জানান। তিনি বলেন, শিগগিরই জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের ব্যানারে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৫ বছরের জন্য আমরা একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার উদ্যোগ নিয়েছি। চলতি বছরের মধ্যে আমাদের অঙ্গ সংগঠনের কমিটিগুলো করা হবে। মূল দলের মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আগামী বছর আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনএমের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম ওয়ালিউল রহমান খান, অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার (রাজা), কর্নেল (অব.) আব্দুল লতিফ, ড. সেলিম মাহমুদ চৌধুরী, এইচএম গোলাম রেজা, অ্যাডভোকেট হোসেন আরা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, আজিজুন নাহার, ফাতেমা আক্তার, যুগ্ম মহাসচিব জাকির হোসেন লিটু, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ আব্দুল মুকিত (টংকু), যুববিষয়ক সহ-সম্পাদক কাজী রুবেল প্রমুখ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’