নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ০৫:৪২ পি.এম
ছবি- সংগৃহীত।
আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
সংগঠনের নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি বলেন, ‘সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তারা আমাদের বলেছেন, একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। মোট আটজন সমন্বয়ক ছিলেন।’
এদিকে গত রাতের হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে সংগঠনটি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন