মঙ্গলবার ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ

নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৫:৪৫ পি.এম

সংগৃহিত ছবি

‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী ২৫জুন । ২০০৯ সালের ২৫ জুন মাত্রাতিরিক্ত প্রপোফল সেবনে ৫০ বছর বয়সে তার মৃত্যু হয়েছিল।

মাইকেল জ্যাকসন একজন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। ব্যক্তিজীবনে বিতর্কিত পপসম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন।

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল মাইকেল জ্যাকসনের। মাইকেলের বাবার নাম জোসেফ ওয়াল্টার জ্যাকসন। জ্যাকসন পরিবারের ৭ম সন্তান মাইকেল। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেও সংগীত বিষয়টি ছিল তার পরিবারের মধ্যেই। খুব ছোটবেলায় বাবার আগ্রহ এবং ইচ্ছাতেই গানে হাতেখড়ি হয় মাইকেলের।

চার ভাইকে সঙ্গে নিয়ে মাত্র ৬ বছর বয়সে পেশাদার জগতে পা রাখেন তিনি। এককভাবে কাজ করেন ৭১ সালে। তবে বিশ্বজুড়ে উন্মাদনা ছড়ান আরও এগার বছর পর।

নিজের অসাধারণ সব গানের মাধ্যমে সারা বিশ্বে সফলতা ও জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেন তিনি। নিজের নজরকাড়া সংগীত-পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের কোটি কোটি শ্রোতা-দর্শককে মাতিয়ে গেছেন নিয়মিত। অ্যালবাম, স্টেজসহ সব দিক দিয়েই মাইকেল ছিলেন সবার শীর্ষে। ১৯৮২ সালে তার থ্রিলার অ্যালবাম ভেঙে দেয় পৃথিবীর সব রেকর্ড।

সর্বকালের সবচেয়ে সফল বিনোদন তারকা হিসেবে গিনেস বুকেও জায়গা পেয়েছেন তিনি। প্রায়শই তাকে পপ সঙ্গীতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয় অথবা, সংক্ষেপে তাকে এমজে নামে অভিহিত করা হয়। মাইকেল জ্যাকসনের তার মৃত্যুর জন্য দায়ী করা হয় তারই ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারেকে এবং সে কারণে তাকে চার বছরের জন্য কারাদণ্ডও দেয়া হয়।

২০০৯ সালের ২৫ জুন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর সে বছর সর্বাধিক বিক্রীত অ্যালবামের শিল্পী হিসেবে আবির্ভূত হন জ্যাকসন। মৃত্যুর এক বছরের মাথায় কেবল আমেরিকাতেই তার অ্যালবাম বিক্রি হয় ৮.২ মিলিয়ন কপি; আর বিশ্বজুড়ে বিক্রি হয় ৩৫ মিলিয়ন। মৃত্যুর পর গান ডাউনলোডের ইতিহাসেও রেকর্ড গড়েন ‘পপ কিং’। মাত্র এক সপ্তাহে পয়সা খরচ করে জ্যাকসনের ১০ লাখ গান ডাউনলোড করে তার ভক্তরা।

তার মৃত্যুর এতো বছর পেরিয়ে গেলেও মাইকেলের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বিভিন্ন জরিপে এখনো তিনি সংগীত ইতিহাসের এক নম্বর তারকা।

আজও মাইকেলের মৃত্যুবার্ষিকীর দিনটি পালন হচ্ছে বড় আয়োজনে আমেরিকায় পপসম্রাটের জ্যাকসন স্ট্রিটের বাড়িটিতে। শৈশবকাল এই বাড়িতেই কাটিয়েছিলেন মাইকেল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মাইকেল ভক্ত আজ জড়ো হয়েছেন এখানে। সকাল থেকে রাত পর্যন্ত একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে কান্না ভেজা চোখে নীরবতা পালনের মধ্যে চলবে মাইকেলকে স্মরণ। মাইকেলের প্রতিকৃতিতেও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। পাশাপাশি বিভিন্ন সংগীত শিল্পীর কণ্ঠে পরিবেশিত হচ্ছে মাইকেলের গান।

নবীন নিউজ/আর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’