বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দুই বছরে পদ্মা সেতু থেকে আয় দেড় হাজার কোটি টাকার বেশি: কাদের

নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৫:০৩ পি.এম

ফাইল ছবি

পদ্মা সেতু চালু হওয়ার দুই বছরে দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালুর পর থেকে পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। যেখান থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি। ”
সেতুমন্ত্রী বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হয়েছে। অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ছয় কিস্তিতে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিন পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

কাদের বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক দিন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। নিজের টাকায় এই সেতু নির্মাণ করে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলীয় বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, “বিএনপিই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, বরং শেখ হাসিনার দয়ায় বেগম জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। আমরা কেন তাকে হত্যা করব? এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।”

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন