নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ১২:০০ পি.এম
টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার একমাত্র কন্যা অন্বেষা এখন অনেকটাই বড় হয়েছেন। কিছুদিন আগে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে অন্বেষা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার প্রেমিকের নাম শ্লোক চন্দন। শ্লোক কলকাতারই ছেলে।
গত বছরের এপ্রিলে মেয়ে ও মেয়ের প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন স্বস্তিকা মুখার্জি। তিনজনের সেই মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী। মূলত, মেয়ের সঙ্গে স্বস্তিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর এ বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।
মেয়ের সঙ্গে আপনার তো বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ প্রসঙ্গ সামনে আনতেই স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমি তো ওকে রোজ বলি, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জোনটা বাবা-মায়েদেরই দিতে হবে।’
অন্বেষার পড়াশোনা শেষ হয়েছে, মা হিসেবে ওকে নিয়ে আপনার কখনো র্যাগিংয়ের ভয় কাজ করেছে? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘ও আপাতত এক বছর চাকরি করবে। তারপর পিএইচডির পড়াশোনা শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদে ওকে কখনো এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি তো একজন মা। তাই সব সময় একটা চিন্তা লেগেই থাকে।’
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’