নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ১০:১৭ এ.এম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। তাদের প্রেম, বিয়ের গুঞ্জন বহুদিন ধরে। যদিও এই বিষয়টি নিয়ে দুই তারকার কেউই কখনো মুখ খুলেননি।
বহুবারই এই প্রশ্নের মুখে উত্তর এড়িয়ে গেছেন কিংবা অস্বীকার করেছেন। বরাবরই নিজেদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি, তাদের মুখও বন্ধ করতে পারেননি।
প্রায়শই দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে দেখা মেলে এই জুটির। নিজেদের সম্পর্কে সীলমোহর না দিলেও একে অন্যের প্রশংসায়, ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখা মিলল সেই চিত্র। যেখানে মেহজাবীনকে নিয়ে খোলামেলা কথা বলেছেন তার ‘প্রেমিক’ রাজীব।
মেহজাবীনকে জীবনের সেরা পার্ট উল্লেখ করে রাজীব বলেন, ‘তাকে আমি যতোটা জানতে থাকি, ততোটাই মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারতো না। তার চেয়ে ভালো কারো সঙ্গে পরিচয়ও হতে পারতো না। সে আমার জীবনের সেরা একটি অংশ’।
পরিবারের সঙ্গে মেহজাবীনের সঙ্গে সম্পর্ক কেমন, সেটাও জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘সবাই তাকে খুব পছন্দ করে। সে খুব দারুণ একজন অভিনয়শিল্পী। কারো আগে পেছনে নেই। খুবই স্ট্রেইট ফরোয়ার্ড।’
মেহজাবীনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব। বলেন, ‘সে আমার জীবনে এলে আরতো কিছু বলারই নেই। এটা দারুণ কিছু হবে। যদি না আসে, তাহলে মনে হবে- আসলেও তো পারতো!’
এর আগে গেল বছরে মেহজাবীন-রাজীব জুটিকে একসঙ্গে কক্সবাজারে ঘুরতে দেখা গেছে। সে সময় একজন অন্যজনের ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্বও পালন করেছেন। সেসব নিয়ে কম আলোচনা হয়নি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’