নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ০১:০৮ পি.এম
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভার। ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বাঙালিকন্যার সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন করণ। ২০২১ সালে বিপাশা-করণের জীবনে এসেছে তাঁদের একমাত্র কন্যা দেবী। মেয়েকে নিয়ে হামেশাই সোশ্যাল পেজে ছবি দেন তারকা দম্পতি।
২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন। প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী জেনিফারের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু এ সংসারও ভেঙে যায়। এরপর বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে।
করন সিং গ্রোভারের দুটি সংসার ভাঙলেও এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার সংসার ভাঙা নিয়ে কথা বললেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে করন সিং গ্রোভার বলেন, ‘ব্রেকআপ কিংবা বিবাহবিচ্ছেদের মাঝে ভালো কিছুই নেই। মানুষ যখন বুঝতে পারে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এরপর মানুষ সামনে এগিয়ে যায়। আর এটাই ভালো চিন্তা।’
ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেন না করন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে কী ঘটছে, তা অন্যকে বলার প্রয়োজনীয়তা আমি কখনো অনুভব করি না। কারণ আমি এটাও প্রত্যাশা করি না, মানুষ আমার কাছে এসে তাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে কথা বলবে। এটা আমার মূল উদ্দেশ্য নয়, আমি কেবল আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকেরই সবকিছু মোকাবিলা করার নিজস্ব কিছু পদ্ধতি আছে; যে যার মতো করে সবকিছু সামলে ওঠে। তাই এ সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা কাম্য।’
স্ত্রী বিপাশার জন্য বদলে গেছে করনের জীবন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি তার জন্যই আজ নিজেকে চিনতে পেরেছি। যে পরিবর্তন ঘটেছে তা খুবই কঠিন। নিশাচার থেকে আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই।’
‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করনের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন করন-বিপাশা।
২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করন সিং গ্রোভার। বিয়ের ১০ মাস পর ভেঙে যায় এই সংসার। ২০১২ সালে অভিনেত্রী জেনিফারকে বিয়ে করেন করন। ২০১৪ সালে ভেঙে যায় করনের দ্বিতীয় সংসারও। এরপর বিপাশার সঙ্গে ঘর বাঁধেন করন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’