নবীন নিউজ ডেস্ক ২১ জুন ২০২৪ ০১:৩৫ পি.এম
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। অন্যদিকে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তারা একসাথে অভিনয় করেছেন ৭২টি সিনেমায়। অভিনয় করতে গিয়েই তাদের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ। কিছুদিন আগেই শাকিব খান সংবাদের শিরোনাম হয়েছিলেন তৃতীয় বিয়ে নিয়ে। একাধিক গণমাধ্যমে খবর আসে, শাকিব খানকে তার পরিবার আবারও বিয়ে দেবেন শিগগিরই। শুধু তাই নয়, পাত্রী নাকি একজন চিকিৎসক। সে বিষয়ে শাকিবের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলী কিছু বলেননি।
তবে এবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে এই বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সজল। সেখানে সজলের বিয়ে প্রসঙ্গে কথা উঠলে অপু বেশ খুনসুটিতে মেতে ওঠেন। অনুষ্ঠানটির এক পর্যায়ে শাকিব খানের নতুন বিয়ের বিষয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করেন উপস্থাপক। অপু বিশ্বাস জবাবে বলেন, শাকিবের বিয়ের বিষয়টি তো আমার মুখ থেকে আসেনি। এটা এসেছে অন্য কারও মুখ থেকে। ফলে এটা নিয়ে তারাই ভালো মন্তব্য করতে পারবেন। যেহেতু একটি অন্য কারও মন্তব্য সেহেতু এটি নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।
অপু সেই অনুষ্ঠানে নিজের বিতর্ক নিয়েও কথা বলেন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে এতো ধরনের আলোচনা-সমালোচনা, ট্রল, বিতর্ক তিনি কীভাবে সামলান জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, নেগেটিভিটি মানেই আকর্ষণ। এজন্যই সবাই নেতিবাচক কোন বিষয় পেলে সেটি নিয়ে বেশি মাতামাতি করে। কিন্তু আমি ক্যামেরার সামনেই বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ দিতে চাই। আমি জীবনে তাদের জন্য কিছুই করতে পারিনি। তারপরও তারা আমাকে অত্যন্ত পছন্দ করেন। ফলে তারা আমার বিষয়গুলো যত্নের সঙ্গে ডিল করেন। আমি নিজে যে কোন পরিস্থিতিতেই সত্যের পক্ষে থাকি।
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’।মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান। অন্যদিকে বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও নতুন সূচনা করেছেন অপু বিশ্বাস।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’