বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

 চমকের আংটিবদল, শিগগিরই বিয়ে

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১০:৩৮ এ.এম

সংগৃহিত ছবি

নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভক্তদের জন্য সুসংবাদ দিয়েছেন। বাগদান সারলেন তিনি। সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এমন সংবাদ পেয়ে তার ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত।

কয়েকদিন আগে চমক তার নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটি বদল করেছেন। এমন আনন্দময় সময়ের ছবি তার ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, চমক পরেছেন লাল শাড়ি ও তার হবু স্বামী লাল পাঞ্জাবিতে সেজেছেন। এর পাশাপাশি দুজনের হাতে আংটি বদলেরও ছবি প্রকাশ করেছেন।

চমক এমন আনন্দময় সময়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগির আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রিয় অভিনেত্রীর চমকের বিয়ের সংবাদ পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন ভক্তরা-অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভক্তরা নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তার আলোচিত নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘হায়দার’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’, ‘অসমাপ্ত’।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক হিসেবেও পা রেখেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করছেন অভিনেত্রী চমক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

চমক নামটি নিজের দেওয়া নাকি পরিবার থেকে রেখেছে জানতে চাইলে জবাবে বলেন, আমার বড় মামা জন্মের পর বলেছিলেন, এই মেয়ে চমক দেখাবে। তাই চমক নামটা তিনিই রেখেছেন। আর জন্মের পরপরই আমার নানাভাই সোনার চামুচে করে মধু এনে মুখে দিয়েছিলেন।

নবীন নিউজ/আর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’