নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১০:০৪ এ.এম
এ বছর ঈদুল আজহায় সারা দেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদিপশু কুরবানি হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ কোটি ৪১ হাজার ৮১২টি। গত বছরের তুলনায় এবার ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি পশু বেশি কুরবানি হলেও বাজারে সংকট তৈরি হয়নি। প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যানুসারে, এবার মোট মজুদ ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু। সে অনুযায়ী প্রায় ২৬ লাখ পশু অবিক্রিত থেকে গেছে।
খামারিরা জানান, অবিক্রিত বেশিরভাগ গরুই বড় আকারের। কারণ এবার কুরবানির হাটে চাহিদার শীর্ষে ছিল ছোট ও মাঝারি মানের গরু। প্রচুর গরু অবিক্রিত থাকায় ক্ষতির মুখে পড়েছেন খামারি ও বেপারিরা। বিশেষ করে যারা বড় গরু বাজারে এনেছিলেন তাদের অধিকাংশই এবার বিপাকে পড়েছেন। আর এ জন্য ভারত ও মিয়ানমার থেকে গরু আসাকে দায়ী করে খামারিরা বলেন, কুরবানির কয়েক দিন আগে সীমান্ত দিয়ে প্রচুর গরু অবৈধ পথে দেশে এসেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে খামারিদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক কৃষকরা মূলত ছোট গরু উৎপাদন করেন। দেশে যে পরিমাণ গরুর চাহিদা, তার ৪৫ শতাংশ প্রয়োজন হয় কুরবানির ঈদে। বাকি গরু সারা বছর বিক্রি হয়। মাংসের দোকানে ছোট ছোট গরু জবাই করা হয়। এগুলো কখনোই বড় বড় খামার থেকে যায় না। বড় খামারিদের খরচ অনেক বেশি। ফলে ছোট গরু বড় প্রতিষ্ঠানগুলো উৎপাদন তেমন একটা করে না। প্রান্তিক খামারিরা নিজের ঘরেই গরু লালন-পালন করায় তাদের খরচ তুলনামূলক অনেক কম হয়। ফলে এবার কুরবানির হাটে প্রচুর বড় গরু অবিক্রিত থেকে যাওয়ায় বড় খামারিরা বিপাকে পড়েছেন।
ঈদের আগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান জানিয়েছিলেন, দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ কুরবানিযোগ্য পশু রয়েছে। তিনি জানিয়েছিলেন, প্রয়োজনের চেয়ে প্রায় ২৩ লাখ উদ্বৃত্ত কুরবানির পশু রয়েছে। তবে অবৈধ পথে সীমান্ত দিয়ে গরু আনার কারণে উদ্বৃত্ত পশুর সংখ্যা প্রায় ২৬ লাখ হয়েছে বলে জানিয়েছেন খামারিরা।
প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক মো. শাহিনুর আলম জানান, বাজারের চাহিদা বুঝেই গরু লালন-পালন করা উচিত। তারা সবসময়ই গরুকে অতিরিক্ত বড় না করার পরামর্শ দিয়ে থাকেন। সীমান্ত দিয়ে কি পরিমাণ গরু এবার অবৈধ পথে এসেছে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদফতরের এই পরিচালক বলেন, খুব উল্লেখযোগ্য সংখ্যায় এমন চোরাচালানের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন না। অবিক্রিত কুরবানির পশু লালন-পালনে প্রান্তিক খামারিদের জন্য বোঝা হয়ে উঠবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঈদের পরপর অনেক সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে যেখানে, গরু-ছাগলের দরকার পড়ে। তাই দুশ্চিন্তার কারণ আছে বলে তিনি মনে করছেন না। কারণ বিয়েসহ অনেক অনুষ্ঠান থাকে। সেখানে এসব পশুর চাহিদা রয়েছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন