নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৩:০৭ পি.এম
সংগৃহীত ছবি
সেন্ট মার্টিন দখল হচ্ছে এমন তথ্য সঠিক নয়, বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছেন।
রবিবার (১৬ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে।
আমরা সতর্ক আছি। ২৪ ঘণ্টাই বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাধানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করিনি, করব না।
মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই।
সরকার এখানে নির্বিকার নয়। এখানে প্ররোচনার কোনো দরকার নেই। যে জাহাজ সেন্ট মার্টিনের কাছে ভাসমান ছিল সেটি এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন