নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০১:০৪ পি.এম
বাংলা ভাষায় কোরবানির ঈদকে সবসময় ঈদ-উল আজহা বলা হয়। কিন্তু সম্প্রতি মানুষের মধ্যে আজহা'র স্থলে আদহা ব্যবহারের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আজহা'র চেয়ে আদহা'র ব্যবহার করতেই বেশি দেখা যাচ্ছে মানুষকে।
বাংলাদেশের পাঠ্যপুস্তকে, গল্প-উপন্যাসে, সরকারিভাবে কোরবানির ঈদ নির্দেশ করতে ঈদ-উল আজহাই ব্যবহার হয়ে থাকে। কিন্তু বেশ কয়েকবছর ধরে আজহা'র বদলে আদহা'র ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে অনানুষ্ঠানিকভাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদির বলেন আরবি থেকে বাংলায় পরিবর্তন করার সময় উচ্চারণের পার্থক্যের কারণে এই শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তিনি বলেন, "আরবিতে শব্দটি দোয়াদ বর্ণ ব্যবহার করে যেভাবে লেখা হয়, সেই হিসেবে উচ্চারণটা আদহা হওয়ার কথা - অর্থাৎ 'জ' না হয়ে অনেকটা 'দ' এর মত উচ্চারণ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আবহমান কাল থেকে আজহা শব্দটির ব্যবহারই হয়ে এসেছে।"
এর পেছনের কারণ হিসেবে আবদুল কাদির বলেন, বাংলাদেশে আরবি ভাষার কোনো শব্দ উচ্চারণের সময় দোয়াদ বর্ণটির ক্ষেত্রে 'দ' ব্যবহার না করে 'জ' বা 'য' ব্যবহার করার প্রচলন ছিল।
"ভাষাগত হিসেবে আরবি দোয়াদ বর্ণটির উচ্চারণের ক্ষেত্রে 'জ' না হয়ে 'দ' ব্যবহার করাই উচিত। তবে বাংলাদেশে যেহেতু বর্ণটির উচ্চারণের ক্ষেত্রে 'জ' এর ব্যবহার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত, তাই সেভাবেই এটি সবসময় লেখা এবং উচ্চারণ করা হয়েছে।"
এছাড়া আরবি থেকে বাংলায় প্রতি বর্ণায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সমন্বয়হীনতাও এই শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার একটি কারণ বলে মনে করেন তিনি।
"আরবির প্রতি বর্ণায়ন এখন পর্যন্ত কেউ নির্দিষ্ট করে নাই। বাংলা একাডেমি করেছে একভাবে, আবার ইসলামিক ফাউন্ডেশন করেছে আরেকভাবে। আবার ইসলামিক ফাউন্ডেশনের পুরনো প্রতি বর্ণায়নের সাথে নতুনটির কোনো মিল নেই।"
আবদুল কাদির বলেন, "ভাষার পণ্ডিতরাই যেহেতু এই বিষয়গুলো নিয়ে একমত হতে পারেননি, তখন কোনো একটিকে ভুল বলা উচিত হবে না।"
আদহা বা আজহা শব্দটি নিয়ে এই বিভ্রান্তির মত একই ধরণের বিভ্রান্তি রয়েছে রোজার মাসের নাম নিয়ে। রোজার মাসের নাম আসলে রমজান নাকি রামাদান, সেটি নিয়ে কয়েকবছর আগে ভারতের সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কই তৈরি হয়েছিল।
ভাষাবিদরা মনে করেন আরবি ভাষায় উচ্চারণ অনুযায়ী শব্দটি রামাদান উচ্চারণ করা উচিত, তবে উপমহাদেশে ইসলামের প্রসার শুরুতে ফার্সি ভাবধারায় প্রভাবিত ছিল বলে ঐ শব্দটির উচ্চারণে পরিবর্তন হয়েছে। ফার্সিতে শব্দটির উচ্চারণ রমজান। তেমনি উর্দু ভাষাতেও মূল শব্দটি আসলে রমজান।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?