নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ১২:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ।
রোববার (১৬ জুন) সকাল থেকে ঢাকার সরদ্ঘাট ও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
সরেজমিন দেখা গেছে, প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা ছাড়ছে। ভিড় থাকলেও স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন বলে অভিযোগ যাত্রীদের। বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে উঠেছেন ট্রেনের ছাদে। তবে রেলওয়ের পক্ষ থেকে ছাদে ওঠা ঠেকাতে দেখা যায়নি কোনো তৎপরতা।
রেলওয়ের পক্ষ থেকে জানা গেছে, আজ রোববার ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এছাড়াও ২৬টি লোকাল কমিউটার ও মেইল ট্রেইন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে নৌপথে ঢাকা ছাড়ার জন্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় দেখা গেছে যাত্রীদের। লঞ্চের ছাদেও চেপে বসেছেন অনেকে। তবে নির্দিষ্ট কোনো সময় মেনে ছাড়ছে না লঞ্চগুলো।
সরেজমিন দেখা গেছে, যাত্রীবোঝাই হলেই ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। তবে, তুলনামূলক কম ভিড় দেখা গেছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চে। এছাড়া ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য রুটগুলোতে যাত্রীদের চাপ রয়েছে।
ঈদযাত্রার শেষ দিনে সড়কপথেও রয়েছে যাত্রীদের চাপ। মহাসড়কের কিছু কিছু পয়েন্টে হালকা যানজট থাকলেও তেমন বড় যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।
তবে যাত্রীদের অভিযোগ, বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। বাস না পেয়ে ট্রাক বা অন্যান্য যানবাহনেও বাড়ির পথ ধরেছেন অনেকে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন