নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ১০:৩৯ এ.এম
সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ দিয়ে ফের লাইমলাইটে বলিউড অভিনেতা ফারদিন খান। এই সিরিজের হাত ধরেই ওটিটিতে অভিষেক হয়েছে বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়া এই নায়কের। ফারদিনের অভিনয় দর্শক মনে দাগ কেটেছে। ১৪ বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও তাঁর অভিনয়ে যেন মরচে পড়েনি। তবে অভিনেতার পেছনের সময়টা ছিল দুর্বিষহ! সম্প্রতি জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন জানান, ওজন বেড়ে যাওয়ায় একটা সময় কতখানি ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে।
ট্রোলিং প্রসঙ্গে ফারদিন
ফোলা গাল, গোলগাল ফারদিনকে দেখে একটা সময় চমকে উঠেছিল নেটপাড়া। মুটিয়ে যাওয়া ফারদিন হয়ে উঠেছিলেন ট্রেন্ডিং টপিক। সেই সময়ের কথা স্মরণ করে ফারদিন বলেন, ‘আমি অবাক হয়েছিলাম এই ধরণের মনোযোগ পেয়ে। তবে, অবশ্যই, আপনি দ্রুত বুঝতে পারেন যে লোকেরা আপনাকে একটি নির্দিষ্ট উপায়ে স্মরণ করছে। তারা আমাকে দেখে অবাক হলো।… সেই সময়ে বিশ্বব্যাপী ট্রেন্ডিং বিষয় ছিলাম এবং সঠিক কারণে নয়। আমি যেভাবে এটি মোকাবেলা করেছি, গ্ল্যামার জগতে বেড়ে ওঠার কারণে আপনার শরীরের চামড়া মোটা হয়ে যায়। আপনি নিজেকে শেখান যাতে এগুলো যতটা সম্ভব আপনাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত না করে। আপনি এর মধ্যে হাস্যরস খুঁজে পেতে পারেন। এ বিষয়ে দার্শনিক আলোচনা করতে পারেন। আপনি এটি থেকে শিখতে পারেন। আমি তিনটিই করার চেষ্টা করেছি। এটা আমার কাছে একটা ঘুষি ছিল এবং আমি সেটা চিবুকে নিয়েছিলাম’।
মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন ঝরিয়ে ফের নায়কসুলভ চেহারা নিয়ে বছর দু-এক আগে আইফার মঞ্চে ধরা দিয়েছিলেন ফারদিন। ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফারদিনের বেশ কিছু ছবি, যেখানে মেদযুক্ত ফারদিনের চেহারা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ফোলা গাল, বিশাল এক ভুঁড়ির অধিকারী ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ খ্যাত অভিনেতা, যা দেখে হতবাক হোন অনুরাগীরাও। সেই সময় ব্যাপক বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ফারদিন।
২০০০ সালে ‘জঙ্গল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফিরোজ খান পুত্র। যদিও তাঁর প্রথম সিনেমা ‘প্রেম আগান’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর এক দশক চুটিয়ে বলিউডে কাজ করেছেন ফারদিন খান। অভিনেতাকে রুপালি পর্দায় শেষ দেখা গিয়েছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলহা মিল গালা’তে। গর্ভস্থ যমজ সন্তানদের মৃত্যু, বাবার মৃত্যুর যন্ত্রণা অবসাদে ঠেলে দিয়েছিল ফারদিনকে। তবে সেই সব ভুলে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে নবাব ওয়ালি বিন জায়েদ-আল মোহাম্মদের চরিত্রে অভিনয় করে আবার আলোচনায় ফারদিন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’