নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ১১:৩০ এ.এম
এ বছরের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে নেতিবাচক আলোচনা আর একাধিক কাজের খবরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। কাজগুলো ঘিরে বেশ কৌতূহলও রয়েছে দর্শকদের। সেই তালিকায় থাকা ‘রিভেঞ্জ’ সিনেমাটি নিয়ে এই ঈদে প্রেক্ষাগৃহে আসছেন তিনি।
শাকিবের তুফান-ঝড় নিজের অ্যাকশন দিয়ে রোধ করবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে নির্মাতা কাজী হায়াতসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে। অনেকেই প্রাক্তন স্বামী-স্ত্রীর মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে আছেন।
শুধু এই ঈদেই নয়, বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ঈদে নতুন সিনেমা উপহার দিচ্ছেন এই নায়িকা। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে যাবেন তিনি। তবে সেই শঙ্কা দূর করে একাধিক নায়কের সঙ্গে নিয়মিত কাজ করছেন বুবলী। দর্শকদের প্রশংসাও কুড়াচ্ছেন। রিভেঞ্জ সিনেমাটিও মুক্তির পর সেই পথেই হাঁটতে পারে বলে মনে করছেন অনেকে। সিনেমাটি নিয়ে দারুণ আশার কথা শোনাচ্ছে বুবলী, কাজী হায়াত্, রোশানরা। জানা গেছে, মোহাম্মাদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অ্যাকশন অবতারে ধরা দিবেন বুবলী। সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি বিনোদনের সকল রসদ থাকছে বলে জানা গেছে।
এই সিনেমাটি ছাড়াও ঈদে একাধিক সিনেমা নিয়ে ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করবেন বুবলী। অন্যদিকে এবারের ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির খবরে নেই চিত্রনায়ক নিরব হোসেন। শুধু এই ঈদেই নয়, অনেকদিন ধরেই নতুন সিনেমার খবরে থাকছেন না। তবে নিজের ভক্তদের একেবারেই হতাশ করছেন না তিনি। বড়পর্দায় না থাকলেও ছোটপর্দায় দেখা মিলবে তার। নিরব-বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটি প্রচারিত হবে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায়। জানা গেছে, ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার হবে। উল্লেখ্য, গত বছর ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি।
২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির এবং চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’