নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০২:২৪ পি.এম
নাটিকা, গান, জাদুসহ নানা আয়োজন নিয়ে এবারের কোরবানির ঈদেও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'পাঁচফোড়ন'। অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাঁচফোড়ন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়। প্রায় দুই যুগ ধরে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদ উপলক্ষে প্রচার হয়ে আসছে।
এবারের অনুষ্ঠানে অভিনয় শিল্পী আবদুন নূর সজল ও সারিকা সাবরিন থাকছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে এই দম্পতির আলাপনে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানের একটি পর্ব। অনুষ্ঠানে থাকছে তিনটি গান। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই’ শিরোনামের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। কবির বকুলের লেখা এই গানে সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার।
লুৎফর হাসানের লেখা একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী রাজীব; সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানের ভিডিওতে রাজীবের সঙ্গে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। উত্তরা ও আশুলিয়ার কয়েকটি জায়গায় গানটির দৃশ্যধারণ করা হয়। এছাড়া অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সানিয়া সুলতানা লিজা।
অনুষ্ঠানে জাদুশিল্পী ‘ম্যাজিক রাজিক’ জাদু দেখাবেন। এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘চা খোর’ গরুর ওপর একটি প্রতিবেদন দেখান হবে অনুষ্ঠানে। প্রতিবেদনটিতে আরো থাকছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কর্মকাণ্ড। এছাড়া রাজধানীতে ছাদকৃষির আদলে গড়ে তোলা ছাদখামারের তথ্যভিত্তিক প্রতিবেদন দেখান হবে পাঁচফোড়নে। এসব ছাড়াও বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক নাটিকা তৈরি করা হয়েছে পাঁচফোড়নের জন্য।
এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’