নবীন নিউজ ডেস্ক ১২ জুন ২০২৪ ১০:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
নীলচে ধূসর দুটো বীভৎস চোখ। ফোলা-ফোলা গাল নিয়ে কলকাতা সিনেমার ‘ভিলেন’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। ‘যুদ্ধ’, ‘ঘাতক’, ‘এমএলএ ফাটাকেষ্ট’র মতো আরও অনেক বাংলা সিনেমার খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
পর্দায় এমন কোনো নেতিবাচক চরিত্র নেই যেটা করেননি সুমিত। সবশেষ ‘খাদান’ ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। যেখানেও তার খলনায়ক চরিত্র দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সুমিতকে দেখলেই নাকি ভয় পান শিশুরা। এমনও হয়েছে পর্দায় তাকে দেখিয়ে সন্তানদের স্কুলে পাঠিয়েছেন, আবার খেতে বসিয়েছেন বাবা-মায়েরা। যেটা নিজের জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমিত বলেন,‘আমি ৮-৯ কোটি ছেলে-মেয়েকে মানুষ করেছি। আমার ভয়েই তারা সময়ের কাজ সময়ে করেছে। বাবা-মায়েরা আমাকে দেখিয়ে তাদের ভয় দেখাতো। ছেলে-মেয়েগুলো লেখাপড়া করেছে আমাকে ভয় পেয়েই। আজ হয়ত তারা অনেক বড় হয়ে গেছে। চাকরিবাকরি করছে। এটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম প্রাপ্তি।’
পর্দায় ভয়ানক সকল চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন সুমিত। বেশ সংসারী এই অভিনেতা। স্ত্রী-সন্তান নিয়ে গোছানো তার জীবন। সিনেমায় যাকে দেখে ভয় পান শিশুরা, সেই অভিনেতাকে বাস্তবে তার কন্যাই নাকি ভয় পান না।
বর্তমানে ৬০ বছর ছুঁইছুঁই বয়স সুমিতের। তবে মনের দিক থেকে ২৫ বছরের যুবক। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার সঙ্গে কোনও মহিলা যদি ৪-৫দিন মেলামেশা করেন, সিনেমায় যান, কফি খান, তিনিও আমার প্রেমে পড়ে যাবেন। পুরোপুরি প্রেমে পড়ে যাবেন। একদম হাবুডুবু খাবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি কিন্তু সেই মহিলার হাতটাও ধরব না।’
সুমিতের দাবি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ৯০ শতাংশ নায়িকাই নাকি তার প্রেমে পড়েছেন। ঋতুপর্ণা থেকে রচনা–সকলেই রয়েছেন সেই তালিকায়।
অভিনেতা বলেন, ‘ঋতুপর্ণা, রচনা, লকেট (চট্টোপাধ্যায়), শতাব্দী (রায়) সকলেই আমার প্রেমে পড়েছেন। তবে এই কথাগুলো যদি রেকর্ড করে কাউকে শোনান, তারা কিন্তু আমাকে মারবেন। আমার এখনও পর্যন্ত ৭০০ থেকে ৮০০ জন গার্লফ্রেন্ড হয়েছে। কিছু্ করার নেই, আমার স্ত্রী সবই জানেন। তার কাছে কিছুই লুকাই না। এই প্রেমিকারা আমার আমৃত্যু থাকবে।
মহিলারা কেন বারবার প্রেমে পড়েন সুমিতের, অভিনেতার উত্তর- ‘আমার জ্যোতিষ ছকে শুক্র খুবই ভাল জায়গায় অবস্থান করে। সে কারণেই মহিলারা আমাকে খুব ভালোবাসেন।’
স্ত্রী শেলি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কীভাবে প্রেমের সম্পর্ক তৈরি হয় সুমিতের। অভিনেতা বললেন, ‘সে তো আমার প্রেমে পড়েছিল আলাপের ৪-৫ দিনের মধ্যে। তারপর আমাকে টানা এক বছর কথা চালিয়ে যেতে হয়েছে। একবার সে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমি দেখাশোনা করতাম। এরপরই বিয়ে করে ফেললাম।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’