সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত অভিনেতা

নবীন নিউজ, ডেস্ক ১১ জুন ২০২৪ ০৫:০৫ পি.এম

সংগৃহিত ছবি

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির শুটিং করছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়।  সোমবার(১০জুন) শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন বর্ষীয়ান অভিনেতা। তার ওপর আমচকাই ভেঙে পড়ে কাঁচ। সারাশরীর রক্তাক্ত, জামা ভিজে রক্ত বইছিল, তড়ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

বাংলা থিয়েটার জগতের অতি পরিচিত মুখ ফাল্গুনী চট্টোপাধ্যায়। আজকাল ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেন। আরও একটি পরিচয় রয়েছে তার, অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় তার সুযোগ্য ছেলে।  বাবার আহত হওয়ার খবর বন্ধু পরমব্রত মারফত পান আবির। সৃজিতের এই ছবির অংশ পরমব্রত। তিনিও ওই সময় সেটেই ছিলেন। ওই সময় জিমে ছিলেন আবির, তড়িঘড়ি পৌঁছান হাসপাতালে। 

‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর সেট থেকে রীতিমতো পাঁজাকোলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। তার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে, চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন স্নান করতে নিষেধ করেছেন। দেওয়া হয়েছে বিশ্রামের পরামর্শ। 

চিকিৎসার পর আপতত বাবাকে নিয়ে বাড়ি ফিরেছেন আবির। দ্য শো মাস্ট গো অন, অভিনেতারা মনেপ্রাণে এই মন্ত্রেই দীক্ষিত হন। তাই তো হাসপাতালের বিছানায় শুয়েও বন্ধ পড়ে থাকার সময়ও শুটিং নিয়েই চিন্তায় ছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। আজ যে দৃশ্যের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে তা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে ছাড়া শুট করা অসম্ভব। ছবির স্বার্থে আজ মঙ্গলবার যথাসময়ে সেটে যেতে বদ্ধপরিকর ফাল্গুনী চট্টোপাধ্যায়। 

সৃজিত মুখোপাধ্যায়ের এ ছবিতে ফাল্গুনী চট্টোপাধ্য়ায় ছাড়াও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্ররা। 

টুয়েলভ অ্যাংরি ম্যান দ্বারা অনুপ্রাণিত সৃজিতের এ ছবির গল্পের কেন্দ্রে ১২ জন আইনজীবী। একটি খুনের মামলা ঘিরে নিজেদের মধ্যে বিবাদে আইনজীবীরা। এ কোর্টরুম ড্রামায় কল্পনা আর স্বপ্নের বেশকিছু দৃশ্য রয়েছে, তেমনই এক দৃশ্যের শ্যুটিংয়ে এদিন চোট পান প্রবীণ অভিনেতা। তাকে ছাড়া আজ দিনভর কীভাবে শুটিং করলেন পরিচালক, সেই চিন্তাতেই আত্মগ্লানিতে ভুগছেন আহত অভিনেতা। 

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’