নবীন নিউজ, ডেস্ক ১০ জুন ২০২৪ ১২:১১ পি.এম
পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা। রোববার(৯জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানান তিনি। ওই পোস্টে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন সানিয়া মির্জা।
সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইছি। সোশাল মিডিয়ায় এই বার্তা দিয়ে হজযাত্রা শুরু করলেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সাথে সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়।
আরো আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক। চলতি ফরাসি ওপেনে টেনিস বিশেষজ্ঞ হিসাবে সম্প্রচারকারী সংস্থার সাথেও যুক্ত ছিলেন। তবে এবার টেনিস ছেড়ে ধর্মে মনোযোগী হয়েছেন তিনি। রোববার নিজের সোশাল মিডিয়ায় জানান, আপাতত নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন। পবিত্র স্থানগুলোতে গিয়ে আরো উন্নত মানুষ হয়ে উঠতে চান ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। উল্লেখ্য, ইসলাম ধর্মের প্রধান পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজযাত্রা করা।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সানিয়া লিখেছেন, নিজেকে বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছি 'সবাই আমার ভুলত্রুটি, অপারগতাকে ক্ষমা করে দিন। নিজেকে সংশোধন করে নেয়ার সুযোগ পেয়েছি বলে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে আমার অনুরোধ, তিনি যেন আমার সকল প্রার্থনা কবুল করেন। তাঁর রহমতের পথে যেন আমাকে চালনা করেন। আমার জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন। আশা করি এই সফরের পরে আরো উন্নত মানুষ হয়ে ফিরতে পারব।'
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের আট বছরের মাথায় ২০১৮ সালে দুই ক্রীড়া তারকার ঘর আলো করে আসে ছেলে ইজহান মির্জা মালিক। পরে ২০২৩ সালের শেষ দিকে এসে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে ছয় বছর বয়সি ইজহান তার মায়ের সঙ্গেই জীবনযাপন করছে।
প্রাক্তন স্বামী শোয়েব মালিক নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও সানিয়া এখনো ছেলে ইজহানকে নিয়েই একা দিন কাটাচ্ছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’