নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ০২:৩৮ পি.এম
আবারও দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২৯৫ টাকা দাম কমেছে।
তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৮জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সমিতির মূল্য তদারক কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।
নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম কমে হবে ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা। এ ছাড়া প্রতি ভরি ১৮ ক্যারেট মানের সোনা ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে।
আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ২৫৭ টাকায় বিক্রি হয়েছে।
সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে ২২ ক্যারেট সোনায় ভরিপ্রতি ১ হাজার ২৯৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৩৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৫ টাকা কমেছে।
গত ২১ এপ্রিল দেশে সোনার দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন