নবীন নিউজ ডেস্ক ১১ অক্টোবার ২০২৪ ১২:২৬ পি.এম
ছবি- সংগৃহীত।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মন্দিরে দেবীর জন্যে ২০২১ সালে একটি মুকুট উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুকুটই সম্প্রতি চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, হিন্দু ধর্মালম্বীদের ৫১ শক্তিপীঠের অন্যতম হল সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির। সেখানে প্রতিষ্ঠিত দেবীর জন্যে একটি মুকুট উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুকুটই সম্প্রতি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত এই মন্দির।
সেখানকার পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে সেখানে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখাসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে তিনি মন্দির থেকে বের হন। এর কিছু পরে মন্দির সাফাইয়ের লোক এসে দেখে যে কালীর মাথায় থাকা মুকুট নেই। এই আবহে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
জানা যায়, মুকুটটি রুপার তৈরি এবং সোনার পানি করানো ছিল।
শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তা তাইজুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরকে শনাক্ত করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ যশোরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন মোদি। যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের সময়ে দেবীকে নিজের হাতে সে মুকুট পরিয়ে দিয়েছিলেন তিনি।
দাবি করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষভাগে সাতক্ষীরার এই শক্তিপীঠে বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন একজন ব্রাহ্মণ। পরবর্তীতে ১৩ শতকে লক্ষ্মণ সেন এটিকে সংস্কার করেন এবং অবশেষে ১৬ শতকে রাজা প্রতাপাদিত্য মন্দিরটি পুনর্নির্মাণ করেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন