নবীন নিউজ ডেস্ক ০৭ জুন ২০২৪ ০৪:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
সদ্য শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট বলছে সব মিলিয়ে ৫৪৩জন এমপির মধ্যে ২৫১জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। এই সংখ্য়া প্রায় ৪৬ শতাংশ। তার মধ্যে ২৭ জন সাজাপ্রাপ্ত।
বৃহস্পতিবার এ তথ্য সামনে এনেছে ভোট নজরদারি সংস্থা 'অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস' (এডিআর)।
জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩ জন (৪৩ শতাংশ) এর বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন (৩৩ শতাংশ) এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন (৩০ শতাংশ) এবং ২০০৪ সালে ১২৫ জন (২৩ শতাংশ) জয়ী সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ছিল। সে ক্ষেত্রে ২০০৯ সালের পর থেকে ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা থাকা সাংসদদের সংখ্যা বেড়েছে ৫৫ শতাংশ। জরিপ বলছে ধর্ষণ, খুন, খুনের প্রচেষ্টা, অপহরণ ও নারীদের প্রতি অপরাধ সম্পর্কিত মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)- এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজিদারি অপরাধ সম্পর্কিত মামলা দায়ের রয়েছে। এছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে'এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তাদের নতুন জরিপে আরেকটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে মোট ৫৪৩ জন জয়ী সংসদ সদস্যদের মধ্যে ৫০৪ জন (৯৩%) কোটিপতি। ২০০৯ সালে জয়ী সংসদদের মধ্যে ৫৮% ছিলেন কোটিপতি, ২০১৪ সালে কোটিপতি সাংসদদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮২ শতাংশ, শেষবার ২০১৯ সালে জয়ী সাংসদদের ৮৭% শতাংশ ছিলেন কোটিপতি।
১৮ তম লোকসভা নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। তাদের ২৪o জন জয়ী সাংসদদের মধ্যে ৯৫ শতাংশের সম্পদের পরিমাণ ১ কোটি রুপি বা তার বেশি। বিজেপির ঠিক পরেই রয়েছে কংগ্রেস, তাদের জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৯৯। এরমধ্যে ৯৩ শতাংশ সাংসদের সম্পত্তি ১ কোটি রুপি বা তার বেশি। দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) এর জয়ী ২২ জন সাংসদদের ৯৫ শতাংশ, তৃণমূল কংগ্রেসের জয়ী ২৯ জন সাংসদের ৯৩ শতাংশ, সমাজবাদী পার্টির জয়ী ৩৭ জন সাংসদের ৯২ শতাংশ কোটিপতি অর্থাৎ এদের সম্পত্তি এক কোটি রুপি বা তার বেশি।
লোকসভার ৫০৪ জন কোটিপতি সাংসদদের মধ্যে ২২৭ জনের (৪২ শতাংশ) মোট সম্পদের পরিমাণ ১০ কোটি রুপি বা তারও বেশি। ১৭৪ জন সাংসদের (৩২ শতাংশ) সম্পদের পরিমাণ ১ কোটি থেকে ৫ কোটি রুপি, ১০৩ জনের (১৯ শতাংশ) সম্পদের পরিমাণ ৫ থেকে ১০ কোটি রুপি। জয়ী সাংসদদের মধ্যে গুন্টুর লোকসভা কেন্দ্রের তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেমাসানির সম্পদের পরিমাণ ৫,৭০৫ কোটি রুপি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন