নবীন নিউজ ডেস্ক ০৭ জুন ২০২৪ ১১:৫০ এ.এম
বলিউডে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী ও বিজেপি দলীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে বিমানবন্দরে থাপ্পড় মেরে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নারী কর্মী।
বৃহস্পতিবার(৬ জুন) চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় কঙ্গনার গালে কষিয়ে থাপ্পড় মারেন নিরাপত্তাকর্মী কুলিন্দর কৌর।
সদস্য নির্বাচিত সংসদ সদস্যের গালে থাপ্পড় মারার এই ঘটনায় দেশটির নাগরিকদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। কী কারণে ওই অভিনেত্রীর গালে ক্ষোভ ঝারলেন নিরাপত্তাকর্মী কুলিন্দর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।
‘‘কঙ্গনা একটি বিবৃতি দিয়েছিলেন... কৃষকরা ১০০ রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। তিনি কী ১০০ রুপির জন্য বিক্ষোভে বসবেন? এই বক্তব্য দেওয়ার সময় আমার মা সেখানে বসে প্রতিবাদ করছিলেন...।’’
ভারতের সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কঙ্গনাকে থাপ্পড়ের ঘটনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে।
ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতেও বেশি দেরি করেননি কঙ্গনা। এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন তিনি বলেন, ‘আমি নিরাপদ আছি। সিকিউরিটি চেকিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। সেখানে আমার কাজ শেষ হওয়া পর্যন্ত ওই মহিলা অপেক্ষা করছিলেন যে, কখন আমি তার সামনে দিয়ে যাব। হঠাৎ পাশ থেকে আমার গালে চড় মারেন এবং গালি দিতে শুরু করেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, কেন তিনি এই কাজ করলেন? তিনি তখন কৃষক আন্দোলনের কথা টেনে আনলেন।’
২০২১ সালে ভারতের দিল্লিসহ বিভিন্ন জায়গায় মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন কৃষকরা। পাঞ্জাব থেকে আসা কৃষকরা দিল্লিতে প্রায় এক মাস ধরনা দেন। ওই সময় আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক টুইট করেন কঙ্গনা রানাউত। কৃষকদের তিনি কখনও ‘খলিস্তানি’ আবার কখনও ‘সন্ত্রাসবাদী’ বলে সমালোচনা করেন। এমনকি নরেন্দ্র মোদি বিতর্কিত তিনটি কৃষি বিল প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পরও কঙ্গনা কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন।
এসব কারণে কঙ্গনার ওপর ক্ষুব্ধ হয় শিখ সম্প্রদায়ের একাংশ। তার বিরুদ্ধে তখন মামলাও হয়েছিল। এরপর পাঞ্জাবে গেলে কঙ্গনার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন কৃষকরা। সেই ঘটনার জেরেই এবার বিজেপির এই নেত্রী বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর হাতে চড় খেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এবারের লোকসভা নির্বাচনের হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন কঙ্গনা রানাউত। সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং এবং বিদায়ী সংসদ সদস্য প্রতিভা সিংকে হারান তিনি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’