নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০৪:৩৮ পি.এম
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সরকারি বিক্রয়কারী সংস্থা বগুড়ার রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬০ কোটি ৪৭ লাখ টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। টিসিবি সাশ্রয়ী দামে নিম্ন আয়ের মানুষের কাছে এই ডাল বিক্রি করবে।
মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান।
জাহেদা পারভীন জানান, ৫০ কেজির বস্তায় কেনা হবে ৬ হাজার টন মসুর ডাল। প্রতি কেজির দাম পড়বে ১০০ টাকা ৭৯ পয়সা। আগের দর ১০১ টাকা ৩৩ পয়সা থেকে তা একটু কম।
এদিকে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাবও অনুমোদিত হয়। এই এলএনজি কেনা হবে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট লিমিটেড থেকে। ৬০১ কোটি ৬৪ লাখ টাকা খরচ হবে এতে।
প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২ দশমিক ৯৭ মার্কিন ডলার, যা আগের দর ১০ দশমিক ৩০ মার্কিন ডলার থেকে বেশি।
এদিকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৩০ হাজার টন ইউরিয়া সার, ৩০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার।
কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রো কেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনাজাত), ওসিপি এস এ মরক্কো এবং সৌদি আরবের মা’আদেনের কাছ থেকে কেনা হবে তিন ধরনের সার।
এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জন্য ঢাকার আগারগাঁও এলাকায় ১৫৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১২ তলা ভবন নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে।
সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছে দ্য ইউনাইটেড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা ইউসিসিএল।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন