নবীন নিউজ ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৩:০২ পি.এম
সংগৃহীত ছবি
অবশেষে অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানার ১৪ দিনের দীর্ঘ লড়াই শেষ হলো। আজ মঙ্গলবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। মাত্র ৩৯ বছর বয়সে শেষ হলো এই অভিনেত্রীর কর্মময় পথচলা। শ্রেষ্ঠ ও স্বর্গ নামে দুই পুত্রসন্তান রেখে গেছেন সীমানা।
মঙ্গলবার(৪ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে সীমানার প্রথম জানাজা সম্পন্ন হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন সীমানার দীর্ঘদিনের সহকর্মীরা। চ্যানেল আইতে সীমানার মরদেহ নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেত্রীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
সেসময় অভিনেত্রীর দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গও ছিল সেখানে। দিব্যি ছোটাছুটি করে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। তাদের মা যে আর নেই- সেটা এখনো বুঝে উঠতে পারেনি এ দুই অবুঝ শিশু! মায়ের ছবির পাশে দাঁড়িয়ে দুষ্টুমিতে মেতে ছিল তারা। সদ্য মা হারা দুই সন্তানকে দেখে অনেকেই হয়ে উঠেছিলেন অশ্রুসজল!
এর আগে, চ্যানেল আই প্রাঙ্গণে সীমানার মরদেহবাহী গাড়ি আসতেই শ্রেষ্ঠ ও স্বর্গ দৌড়ে যায়। জানাজার জন্য যখন মরদেহ নামানো হয়, শ্রেষ্ঠ বারবার দৌড়ে যেতে চাইছিল মায়ের কাছে। দেখতে চাইছিল মায়ের মুখ। মায়ের কথা জিজ্ঞেস করতেই শ্রেষ্ঠর ছোট উত্তর, ‘মায়ের ইচ্ছে ছিল আমাকে ক্যাডেটে পড়াবে। কিন্তু মা তো মারা গেছে, আমার আর ভালো লাগছে না।’
জানাজা শেষে সীমানার মরদেহ এখন যাচ্ছে গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ভালোবেসে ২০১৪ সালের ৪ জুন কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদকে বিয়ে করেন সীমানা। ২০১৬’র ১১ ডিসেম্বর প্রথম সন্তান আকাইদ সাজ্জাদ শ্রেষ্ঠর বাবা-মা হন তারা। সংসারজীবনে বনিবনা না হওয়ায় ২০১৯ সালের মার্চে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বড় ছেলে শ্রেষ্ঠ থেকে যায় সীমানার কাছেই।
এরপর ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সীমানা বিয়ে করেন অবসরপ্রাপ্ত মেজর জামায়েল ইমতিয়াজ সৈকতকে। তাদের ঘর আলোকিত করে ২০২০ সালের ২৭ জুন জন্ম নেয় পুত্রসন্তান স্বর্গ।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’