নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০২:৪০ পি.এম
সদ্যই মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত চলচ্চিত্র ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি।’ ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল মাহি। মাহি নামের সঙ্গে ক্রিকেটের একটা বিশেষ যোগ রয়েছে। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাক নাম মাহি।
তবে রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র সঙ্গে ধোনির কোনও যোগ নেই! তবে মাহি নামের জাদুতেই বক্স অফিসে দুর্বল চিত্রনাট্য নিয়েও টিকে যাচ্ছে সিনেমাটি। আর গল্প যখন ক্রিকেট নিয়ে, তখন ভারতীয় দর্শকদের আবেগ তো কাজ করবেই।
‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সেই ছাপ দেখা গেল। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম দিনে ৬.৭৫ কোটি এবং দ্বিতীয় দিনে ৪.৬ কোটি রুপি আয় করেছে মাহি।
রবিবার(২জুন) সিনেমাটির আয় বেড়েছে। মুক্তির তৃতীয় দিনে সিনেমাটির আয় ৫.৫ কোটি। যার ফলে ভারতে তিনদিনে সিনেমার মোট আয় ১৬ কোটি ছাড়িয়েছে।
মহেন্দ্র আর মহিমার গল্প ঘিরেই এই সিনেমা।
দুজনেরই ডাক নাম মাহি। মহেন্দ্র (রাজকুমার রাও) একজন ব্যর্থ ক্রিকেটার। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার স্বপ্ন অসম্পূর্ণ থেকেছে। তার স্ত্রী মহিমা (জাহ্নবী কাপুর) পেশায় ডাক্তার কিন্তু ক্রিকেটের অন্ধভক্ত। ক্রিকেট প্রেম মিলিয় দেয় তাদের।
একদিন হঠাৎই স্ত্রীর লুকানো প্রতিভা আবিষ্কার করে মহেন্দ্র। মহিমাকে ব্যাট হাতে খেলতে দেখে সে সিদ্ধান্ত নেয় প্রফেশন্যাল ক্রিকেটার হিসাবে স্ত্রীকে গড়ে তুলবে সে। অথচ তেমনটা করতে গিয়েই বিপত্তি। যে ক্রিকেট মিলিয়েছিল তাদের, তাই দূরে ঠেলে দেবে দুই মাহিকে? এই নিয়েই ‘মিস্টার এন্ড মিসেস মাহি’র গল্প এগিয়েছে।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন শরণ শর্মা। রাজকুমার রাও এবং জাহ্নবী ছাড়াও এতে আরো আছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জারিনা ওয়াহাবের মতো অভিনেতারা। এই নিয়ে দ্বিতীয়বার বড়পর্দায় দর্শক দেখল জাহ্নবী-রাজকুমারের জুটি। এর আগে হরর চলচ্চিত্র ‘রুহি’তে একসঙ্গে দেখা মিলেছিল তাদের।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’