নবীন নিউজ, ডেস্ক ১৯ মে ২০২৪ ১১:২৬ এ.এম
অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন ব্যস্ত আসন্ন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারে। এই ছবিতে এক উঠতি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এ ট্রেলার। এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে জাহ্নবীকে।
সম্প্রতি ছবির এ চরিত্রের জন্য জাহ্নবীকে কতটা খাটতে হয়েছে, তা প্রকাশ্যে এসেছে নির্মাতার পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে। জাহ্নবী ওই ভিডিওতে জানিয়েছেন, এ চরিত্রের জন্য তাকে কতটা লড়াই করতে হয়েছে। নিজের প্রশিক্ষকদের সম্পর্কেও কথা বলেছেন তিনি।
পরিচালক শরণ শরমন জানিয়েছেন, জাহ্নবী এর আগে ‘গুঞ্জন সাক্সেনা’ ছবির জন্যও অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু এই ছবির প্রশিক্ষণ শুরু হওয়ার পর অভিনেত্রী নিজেই বুঝেছিলেন, এ চরিত্র আরও কঠিন। ক্রিকেটের ওয়ার্কশপে যেতে হয় জাহ্নবীকে। বহু আন্তর্জাতিক ক্রিকেটারের খেলাও দেখেন। কিন্তু এর মধ্যে বিপত্তি ঘটে অভিনেত্রীর জীবনে।
জাহ্নবীর দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায়। ক্রমশ পরিচালকরা বুঝতে পারেন, জাহ্নবীর এমডিআই (মাল্টিডিরেকশনাল ইনস্টেবিলিটি) রয়েছে, যা নাচের জন্য ভালো। কিন্তু ক্রিকেট খেলার জন্য নয়। ধীরে ধীরে সুস্থ হন অভিনেত্রী এবং ফের প্রশিক্ষণ শুরু হয় তার।
এ ভিডিওতে জাহ্নবী জানান, খেলাধুলো নিয়ে কোনো জ্ঞান নেই তার। এমনকি কোনো দিন খেলাধুলা করার অভ্যাসও নেই। তার কথায়, দুই বছর ধরে যে প্রশিক্ষণ নিয়েছি, তা আমার জীবনের বড় অংশ হয়ে গেছে। আমায় এমন কাজ করতে আগে কেউ দেখেনি। নিজেকে এভাবে দেখে অদ্ভুত লাগে। কিন্তু আমার দুই প্রশিক্ষকের থেকে আমি যে সাহস, উৎসাহ, শক্তি পেয়েছি তা আমার সঙ্গে থেকে গেছে।
জাহ্নবীর বিপরীতে ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও। এছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জরিনা ওয়াহাব ও পূর্ণেন্দু ভট্টাচার্য। ৩১ মে মুক্তি পাচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’