নবীন নিউজ, ডেস্ক ০২ জুন ২০২৪ ০৪:১০ পি.এম
প্রায় ২ বছর যাবৎ ব্যক্তিজীবন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য রায় কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল অনেকটাই ওপেন সিক্রেট। যা নিয়ে একাধিকবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। যদিও সমালোকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাখঢাক কিংবা কোনো লজ্জা না রেখে নিজের প্রেমের কথা স্বীকার করেছেন। তাদের সম্পর্ক শিগগিরই বিয়ের পিঁড়িতে গড়াচ্ছে বলেও সংবাদ প্রকাশিত হয়। তবে হঠাৎ তাদের সম্পর্কে ছন্দপতন! ক’দিন ধরেই গুঞ্জন চলছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।
এমনকি পুরোনো প্রেমিকা শ্রদ্ধার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছেন আদিত্য। বিষয়টি নিয়ে আদিত্য-অনন্যা এখনো মুখ খোলেন নি। যদিও তারা নানা আচরণে বুঝিয়েছেন যে তারা উল্টো রথে চলছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার এক ভিডিও অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে অনন্যাকে একজন জিজ্ঞেস করেছেন, কেমন আছেন? অনন্যা বলছেন, ‘আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল।’ আর এতেই অনন্যা ভক্তরা নিশ্চিত করে বলছেন, মুখে কেউ স্বীকার না করলেও তাদের পথ আলাদা হয়ে গেছে। শুধু এই ভিডিও নয়, অনন্যার এক বন্ধু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১ মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।
যদিও তারা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। অনন্যা অনেক কষ্ট পেলেও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে দুঃখ ভোলার চেষ্টা করছেন তিনি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’