নবীন নিউজ ডেস্ক ০২ জুন ২০২৪ ১২:১৪ পি.এম
সংগৃহীত ছবি
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে পদক্ষেপ, তার সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য ‘লোক-দেখানো’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ‘বেনজীর আহমেদ দেশে নেই’- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম ‘শাহাদাৎবার্ষিকী’ উপলক্ষে এই আলোচনা সভা হয়।
তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম, বেনজীর চলে গেছে- হি লেফট দ্য কান্ট্রি। মে মাসের ৪ তারিখে সপরিবারে চলে গেছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছে। পত্রিকায় এসেছে ফিক্সড অ্যাকাউন্টগুলোতে ৬০ কোটি টাকার মতো ছিল, হয়তো আরও বেশিও হতে পারে। আমার প্রশ্ন, সে কীভাবে গেল? এই যে তারা (সরকার) বলল যে, তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলল, দুদক থেকে মামলা করেছে, তাকে কোথাও যেতে দেওয়া হবে না- এসব বলা হলো। তাহলে ৪ তারিখ সপরিবারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কীভাবে চলে গেল সরকারের চোখের-নাকের ওপর দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে, কেউ ছাড় পাবে না, আমরা সবার বিচার করি। আপনারা কি বাংলাদেশের মানুষ সবাইকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষ তো আহম্মক না। সবাই বুঝে, এগুলো সব আপনাদের লোক-দেখানো, প্রতারণা। এখন পর্যন্ত এই প্রতারণা করে আপনারা দেশ শাসন করেছেন।
তিনি বলেন, শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। লুটপাট, বর্গীর দেশে পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। একটা দানব, মনোস্টার সব তছনছ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এদের পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই করি- আলোচনা করে ঠিক করব। আমাদের যে রাজনীতিটা, জিয়াউর রহমান সাহেব যে পতাকা তুলে ধরেছিলেন- সেই পতাকা, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, স্বাধীনতা-সার্বভৌমত্ব গণতন্ত্রের যে দর্শন- সেটা পরবর্তীকালে তুলে নিয়ে এগিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। এখন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পতাকাকে নিয়ে এগুচ্ছি। তারেক রহমান সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিনরাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন।
বিএনপি মহাসচিব বলেন, একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, সাকসেস হ্যাজ অনলি ফেভারস- যখন সাফল্য আসে তখন সবাই দাবি করে যে- আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে-ফেইলিউর হ্যাজ নান। আমরা মনে করি, আমরা ব্যর্থ নই। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’