নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০৬:২৮ পি.এম
পাশে কুরবানির পশুহাট এবার সড়ক ও মহাসড়কের বসবে না। কারণ প্রতিবছর এসব পশুরহাটের কারণে সৃষ্ট তীব্র যানজটে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।
সড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার মহাসড়কের পাশে এসব পশুরহাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০মে ) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদুল আজহা উপলক্ষ্যে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কুরবানি ঈদ উপলক্ষ্যে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে ২১৭টি অস্থায়ী পশুরহাট ইজারা দেওয়া হয় বলে জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।
সভায় কুরবানির পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া এবং টোল প্লাজায় সার্বক্ষণিক ইটিসি বুথ চালু রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্য ও পশু পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করাসহ কুরবানির পশু পরিবহণকারী যানবাহনের সম্মুখে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বলা হয়, টোল প্লাজায় পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে। সওজের আওতাধীন কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজাসহ ৯টি সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কসহ দুটি মহাসড়কে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যহত রাখা হবে। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী টানেলেও ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা হবে।
সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরগুলোর মেরামত ও সংস্কার কাজ ঈদের ৭ দিন আগেই সম্পন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সভায় যানজটের সম্ভাব্য স্পট মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়। সভা থেকে বলা হয়, সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলো ঈদুল আজহার আগে এবং পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন