নবীন নিউজ, ডেস্ক ৩০ মে ২০২৪ ০৩:২১ পি.এম
এবার নারীদের বিশেষ স্বাস্থ্য সচেতনতা নিয়ে গান গাইলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান।গানটিতে বিশেষ স্বাস্থ্য সচেতনতার বিষয়টিতুলে ধরা হয়েছে। বিশেষ সচেতনতার বিষয়টি হলো ‘ঋতুস্রাব’। শ্রেয়া-সুনিধি তাদের গানে নারীদের এ বিষয়ে সচেতন করে তুলছেন।
ঋতুস্রাব নারীদের স্বাস্থ্যের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেকোনো নারীর জীবনে শরীরের অন্যান্য সাধারণ বিষয়ের মতো এটাও একটা স্বাভাবিক শারীরিবৃত্তীয় প্রক্রিয়া। তবু এই স্বাভাবিক, সহজ বিষয়টি নিয়েই আমাদের সমাজে রয়েছে বিভিন্ন ধরনের কুসংস্কার।
ঋতু চলাকালীন কোথাও কোথাও নারীর প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। ঋতুস্রাব চলাকালীন পাঁচদিনের জন্য ওই নারীকে অশুচি,নাপাক বলেও তকমা দেওয়া হয়। এটি খুবই দুঃখজনক।
এছাড়াও জনসম্মুখে এ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার নাম ভুলেও উচ্চারণা না করা। দোকানে স্যানিটারি ন্যাপকিন কিনতে গেলে তা কালো প্যাকেটে মুড়িয়ে আনার চল রয়েছে। এইসব হাজারো নিয়ম-কানুন তৈরি করেছে এ সমাজই, যা আদতে ভিত্তিহীন, যুক্তিহীন এবং প্রাচীন ধ্যান-ধারণা।
বর্তমানে অবশ্য সমাজের একটা অংশ ঋতুস্রাব প্রসঙ্গে সচেতন এবং ওয়াকিবহাল। পুরুষরাও এখন নারীদের এ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার ব্যাপারে আলোচনা করতে লজ্জা পান না। অনেকেই চেষ্টা করেন মাসের এ পাঁচটা দিন বাড়ির নারীকে কাজকর্মে কিছুটা সাহায্য করার। পরিসংখ্যান কম হলেও পরিবর্তন হচ্ছে, এটাই আশার কথা।
বর্তমানে কর্মক্ষেত্রে হোক কিংবা পাবলিক টয়লেট, অনেক জায়গাতেই নারীদের সুবিধার্থে রাখা হয় স্যানিটারি ল্যাপকিনের ভেন্ডিং মেশন। এর প্রয়োজনীয়তা ঠিক কতটা তা আক্ষরিক অর্থে বোঝেন নারীরা। আর এবার এই পরিবর্তনের সফরের সঙ্গী হলেন ভারতের দুই জনপ্রিয় এবং প্রবাদপ্রতিম সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান।
২৮ মে ছিল ওয়ার্ল্ড মেন্সট্রুয়াল হাইজিন ডে। সেই দিনই প্রকাশ্যে এসেছে শ্রেয়া-সুনিধির সমাজ সচেতনতামূলক ‘পিরিয়ড সং’। মেন্সট্রুয়াল হাইজিন মেনে চলা কতটা জরুরি, না মানলে কী কী হতে পারে, আমাদের অজান্তে করা সামান্য ভুল আগামী দিনে কত বড় বিপদ ডেকে আনতে পারে।
এ ব্যাপরে শহুরে মানুষের মধ্যে সচেতনতা কিছুটা তৈরি হলেও গ্রামে এখনো ঋতুস্রাব সম্পর্কিত হাইজিনের ব্যাপারে স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা নেই নারীদের। শুধু নারী নয়, পুরুষদেরও সচেতন হতে হবে। আর সেই কারণেই এবার গানের মাধ্যমে সবাইকে বার্তা দিলেন বলিউডের দুই প্রথম সারির সংগীত শিল্পী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’