নবীন নিউজ ডেস্ক ৩০ মে ২০২৪ ০৩:১৮ পি.এম
ফাইল ছবি।
সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। কেউ এই নির্দেশনা অমান্য করলে মোবাইল কোটের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, নিদিষ্ট স্থানে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। কোরবানির পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য সরাতে হবে। গাবতলী ব্রিজের ওপর চামড়ার বাজার বসানো যাবে না। এতে বর্জ্য ব্যবস্থাপনায় সংকট হবে। এছাড়া, এবার পশুর হাটে অনলাইনে হাসিল ও কেনাকাটার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
এসময় চামড়া ব্যবস্থাপনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে এলজিআরডি মন্ত্রী বলেন, আগে কোরবানির পশুর চামড়া ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ব্যাপারীর মাধ্যমে সংগ্রহ করতো। এখন চামড়া ফেলে দিতে হয়, নষ্ট হয়। শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত সাভারে ট্যানারিকে বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর করা যায়নি।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহায় রাজধানী ঢাকায় ২৫ লাখ গরু জবাই হবে। ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ দেয়া হবে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায়। বাড়ি বাড়ি গিয়ে এই পলিব্যাগ বিতরণ করা হবে বলে জানান তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন