নবীন নিউজ ডেস্ক ২৯ মে ২০২৪ ১২:১০ পি.এম
সংগৃহীত ছবি
ভুটান সীমান্ত পর্যন্ত ভারতীয় রেলওয়ের পরিবহনের সুবিধার্থে বাংলাদেশের রেলপথ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত। এতে ভারত থেকে ট্রেন বাংলাদেশে প্রবেশ করে পুনরায় ভারত হয়ে ভুটানের সীমান্তের কাছাকাছি স্টেশন পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের এই রেল ট্রান্সশিপমেন্ট প্রস্তাবের বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে দুটি রুট প্রস্তাব করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভারতের দেওয়া প্রস্তাবে যে রুটের কথা বলা হয়েছে তা হলো- ভারতের গেদে দিয়ে বাংলাদেশের দর্শনা হয়ে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর ও চিলাহাটি বর্ডার হয়ে ভারতের হলদিবাড়ী দিয়ে ডালগাঁও (ভুটান সীমান্তের নিকটবর্তী ভারতীয় রেলওয়ে স্টেশন) পর্যন্ত। এর ফলে অন্তত ৩০০ কিলোকিলোমিটার পথ সাশ্রয় হবে ভারতের। বর্তমানে ভারতীয় রেলওয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বিহার হয়ে ঘুরে আবার পশ্চিমবঙ্গ দিয়ে নিউ জলপাইগুড়ি তথা শিলিগুড়ি পথে ট্রেন চালায়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, ট্রেন চালানোর একটি প্রস্তাব পেয়ে মতামত নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ট্রেন চালানোর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দিয়েছে।
জানা গেছে, ভারতের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে গত ১৫ মে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরীক্ষামূলক ট্রেন পরিচালনার প্রস্তাবের ওপর মতামত চাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে।। এরপর চিঠি দেওয়া হয়। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত পাওয়া গেছে। ইতিবাচক মত পাওয়ার খবর নিশ্চিত করেছে একটি সূত্র।
রেল সূত্র জানায়, ভারতের দেওয়া রুটের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে দুটি রুটের প্রস্তাব করার ব্যাপারে পরিকল্পনা তৈরি করছে। যার একটি বাংলাদেশ দর্শনা-চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ী, জলপাইগুড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, ডালগাঁও হয়ে হাসিমারা স্টেশন পর্যন্ত। অর্থাৎ হাসিমারা স্টেশন পর্যন্ত ট্রেন চালানো যেতে পারে। সেই সুযোগ আছে। হাসিমারা স্টেশনের কাছাকাছি ১৮ কিলোমিটারে মধ্যে ভুটানের ল্যান্ড পোর্ট আছে, যার নাম ফুলছড়িং। যদি এই ল্যান্ড পোর্ট পর্যন্ত যাওয়া যায়, তাহলে ট্রান্সশিপমেন্ট করে ট্রেন থেকে মাল আনলোড করে ট্রাকে ভুটানে নেওয়া যাবে। কারণ ভুটানে কোনো রেললাইন নেই। তবে ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে, যা ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশ আসে।
রেলওয়ের আরেকটি রুটের পরিকল্পনা হচ্ছে আসামের কোকরাজ থেকে গেলেগু পর্যন্ত ৫৮ কিলোমিটার রেলপথ হচ্ছে। এই ৫৮ কিলোমিটার রেলপথ হলে ভুটানের অভ্যন্তরে রেলপথ হয়ে যাবে। বর্তমানে ভুটানে কোনো রেলপথ নেই। ফলে বাংলাদেশের চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ী দিয়ে আসাম কোকরাজ-গেলেগু (ভুটান) পর্যন্ত এই রুটেরও পরিকল্পনা করা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের প্রস্তাবের বিপরীতে এই দুটি রুটের প্রস্তাব করা হবে। যদিও গেলেগু পর্যন্ত রেললাইন হতে সময় লাগবে। এটি যতদিন না হয় ততদিন হাসিমারা পর্যন্ত ট্রেন চালানো যেতে পারে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন