নবীন নিউজ ডেস্ক ২৬ মে ২০২৪ ০৪:১২ পি.এম
ফাইল ছবি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবার ৮৩টি দলিলের মাধ্যমে ১১৪ একর জমি কিনেছিলেন। এর মধ্যে ১১২ একর জমিই কেনা হয়েছে তিনি র্যাবের ডিজি ও আইজিপি থাকাকালীন। বেশিরভাগ জমিই বেনজীরের স্ত্রী জিসান মির্জার নামে নিবন্ধন করা হয়েছিল।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের রেকর্ড ঘেঁটে এ তথ্য জানা গেছে।
দুদকের নথিতে দেখা যায়, আইজিপি থাকাকালে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০টি দলিল দিয়ে ৬৩ দশমিক ৯৭ একর জমি কেনে বেনজীরের পরিবার। র্যাব ডিজি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ২৭টি দলিল দিয়ে কেনা হয়েছে ৪৮ দশমিক ১৫ একর জমি।
দুদক আরো জানতে পেরেছে, ২০১৪ সালে বেনজীর ডিএমপি কমিশনার থাকাকালে ৫টি দলিলের মাধ্যমে ১ দশমিক ৭৫ একর জমি কিনেছে তার পরিবার।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপির সম্পদ জব্দের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আদেশের ফলে বেনজীর আহমেদের ৩৩টি ব্যাংক হিসাব জব্দ এবং ৮৩টি দলিলে তালিকাভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, যেসব দফতরে আদেশ বাস্তবায়ন করা হবে সেখানে আদালতের আদেশের কপি পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার আদালতে দুদকের আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, বেনজীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ তার, তার স্ত্রী ও তিন সন্তানের নামে নিবন্ধিত।
এসব জমির মধ্যে অন্তত ৮১ একর জমি বেনজীর আহমেদের স্ত্রী জিসানের নামে, ৭ দশমিক ৬ একর জমি বেনজীরের নামে এবং বাকি ২৬ একর জমি তার তিন সন্তান ও আত্মীয়স্বজনের নামে রেজিস্ট্রি করা।
দুদক সুনির্দিষ্টভাবে বেনজীরের তিন মেয়ের প্রত্যেকের মালিকানাধীন সম্পত্তি উল্লেখ করেনি। তবে দুদক জানায়, সাবেক আইজিপির জন্মস্থান গোপালগঞ্জের সাহাপুরে ফারহিন রিশতার নামে ১৩ একর জমি নিবন্ধন করা হয়েছে।
দুদক জানায়, বেনজীর ও তার পরিবার গোপালগঞ্জ সদর উপজেলায় ৯৭ দশমিক ৮৬ একর, টুঙ্গিপাড়ায় দশমিক ৪৭ একর, কোটালীপাড়ায় ১১ দশমিক ৪৯ একর এবং কক্সবাজারে ২ দশমিক ৪৭ একর জমি কিনেছেন।
কয়েকটি দলিলে জিসান মির্জাকে সাভানা বাংলাদেশের চেয়ারপার্সন হিসেবে দেখানো হয়েছে। যেটি একটি খামার, একটি ইকো পার্ক, একটি ইকো-রিসোর্ট, একটি কান্ট্রি ক্লাব এবং সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামে উদ্যোগের মালিকানাধীন প্রতিষ্ঠান।
পুলিশ ও র্যাব প্রধান হিসেবে বেনজীর দায়িত্বে থাকাকালীন তার স্ত্রী জিসান মির্জা কোনো পেশায় নিয়োজিত ছিলেন না। কিন্তু পরে এক ভিডিও বার্তায় বেনজীর দাবি করেন, তার স্ত্রী ও কন্যারা একটি খামারের মালিক।
২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যে ৭ জন সাবেক ও বর্তমান র্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বেনজীর তাদের একজন।
সম্প্রতি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিওতে বেনজীর তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
গত ১৮ এপ্রিল সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গত ২২ এপ্রিল দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, অনুসন্ধানের জন্য কমিশন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
পরদিন হাইকোর্ট বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে দুদককে আদেশ দেন।
গত ২৩ মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করে দুদক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন