নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ০২:৪৬ পি.এম
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া আজিজুল হক ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা ছিলেন।
এর বাইরে, ২০০৭ সালে তিনি ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
৮৫ বছর বয়সি আজিজুল হক মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
প্রসঙ্গত, এম আজিজুল হকের এক ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বর্তমান কমিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন