নবীন নিউজ, ডেস্ক ২৬ মে ২০২৪ ০৩:৩৭ পি.এম
‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে ৬ বছর পর অভিনয় জগতে ফিরলেন সকলের জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিন্তু কেন ৬ বছর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি? এই প্রসঙ্গে অভিনেত্রী গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সন্তানদের সময় দেওয়ার জন্যই নাকি তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতেই প্রীতি জিনতা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে।
‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি। কিন্তু বর্তমানে তিনি ‘লাহোর ১৯৪৭’-দিয়ে অভিনয়ে ফিরেছেন। কেন এত দিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রীতি? সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, “আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। নারীরা অভিনয় করলেও, নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্ব দিয়ে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। আমি কোনও অভিনেতাকেও ডেট করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি , ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচাতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি। ’
অভিনেত্রী আরও বলেন, ‘যে সব নারীরা কাজ করেন তাঁদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কারণ মেয়েদের একটা ‘বায়োলজিক্যাল ক্লক’ রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এত অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলত, ‘মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো,’ এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।’’
প্রীতি বলেছিলেন যে তিনি গত ছয় বছরে ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছন, কিন্তু ‘লাহোর ১৯৪৭’- এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি। এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তেষী। নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। এটি প্রযোজনা করেছেন আমির খান। প্রীতি বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। বুধবার ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, শুক্রবার সেখান থেকে সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করে নেন তাঁর ‘কান’-এর প্রথম লুক।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’