নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০৭:৪৬ পি.এম
আত্মসচেতনতার অর্থ হলো নিজেকে চেনা, নিজের সম্পর্কে জানা। যে নিজেকে চেনে না, সে অনেকটা নাবালকের মতো। বাইরের চাকচিক্য ও ক্ষতিকর বিষয়গুলো তাকে সহজেই একবার এদিকে আবার ওদিকে আকর্ষণ করে। যে আকর্ষণের পরিপ্রেক্ষিতে সে অস্থিরতায় ভোগে।
দুনিয়ার প্রায় মানুষই তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে উদাসীন। কিন্তু আত্মসচেতনতার মধ্য দিয়েই সেসব বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ মেলে। ইসলামি স্কলাররা বলেছেন, নিজেকে চেনার গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের সন্তুষ্টি-অসন্তুষ্টি ও জীবনাচারের ক্ষেত্রে পরিবর্তনগুলো উপলব্ধি করা। এ উপলব্ধির প্রাথমিক পদক্ষেপ হলো, নিজের ভুলভ্রান্তিগুলোকে চেনা, দুর্বল দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া, নিজের অসন্তুষ্টি কিংবা ব্যর্থতার ব্যাপারে জানা। সামগ্রিকভাবে বলা যায়, নিজেকে চেনার পন্থাগুলো অর্জন করার মধ্যেই নিহিত রয়েছে গঠনমূলক ও সুন্দর ব্যবহার, দায়িত্বশীল আচরণ ও আত্মসম্মানের বীজ।
ইসলাম মনে করে, যে নিজেকে জানল, সে তার সৃষ্টিকর্তা আল্লাহকে জানল। আল্লাহতায়ালার প্রেরিত নবী-রাসুল ও মনীষীরা নিজেকে চেনার দিকেই আহŸান জানিয়েছেন সমাজের মানুষকে। এমনকি আসমানি কিতাবসমূহের বিষয়বস্তুও অধিকাংশ এ বিষয়ে।
কোরআনে কারিম মানুষকে আহবান জানিয়েছে নিজেকে নিয়ে এবং এই বিশ্বচরাচর নিয়ে চিন্তাভাবনা করার মধ্য দিয়ে সৌভাগ্য ও সাফল্যের পথ খুঁজে নেওয়ার। কোরআনে কারিম একইভাবে গভীর চিন্তাভাবনাকে ইবাদত বলে উল্লেখ করেছে। চিন্তা করার জন্য চিন্তাশীলদের আহŸান জানিয়েছে বারবার, নানাভাবে, বিভিন্ন উপলক্ষে।
তাই নিজের সম্পর্কে মানুষ যত বেশি জানবে, মানুষের চিন্তার গভীরতা তত বাড়বে। আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?